রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি জাতীয় সংসদে শিক্ষকদের ১০% আসন সংরক্ষণের দাবীতে নওগাঁয় মানববন্ধন

জাতীয় সংসদে শিক্ষকদের ১০% আসন সংরক্ষণের দাবীতে নওগাঁয় মানববন্ধন

নওগাঁয় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ ও জাতীয় সংসদে শিক্ষকদের ১০% আসন সংরক্ষণের দাবীতে মানববন্ধন করেছে কলেজ শিক্ষকরা। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) নওগাঁ জেলা শাখার উদ্যোগে শনিবার বেলা ১১ টায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, দেশের বেসরকারি শিক্ষকরা মাসে বেতন পান মাত্র ১২ হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫ শ টাকা আর বাড়ী ভাড়া ১ হাজার টাকা। এই টাকা দিয়ে বর্তমান সমাজে পরিবার পরিজন নিয়ে সংসারের ব্যয় চালানো সম্ভব নয়। দ্রুত সকল বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ করে পার্শ্ববর্তী দেশের মতো বেতন বাড়ানো এবং সংসদে শিক্ষকদের দাবী-দাওয়া তুলে ধরার জন্য জাতীয় সংসদে ১০% আসন শিক্ষকদের জন্য সংরক্ষণের দাবী জানানো হয়েছে।

শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নওগাঁ জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আজাহার আলী সেতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহঃ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার স্বপন, সাধারণ সম্পাদক এমদাদুল হক, আজহার আলীসহ অন্যান্য শিক্ষক নেতারা

খুঁজুন