রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি জাতীয় শ্রমিক লীগ ঢাকা দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা

জাতীয় শ্রমিক লীগ ঢাকা দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা

জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর (দক্ষিণ) এর সম্মেলন প্রস্তুতির জন্য ১০৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এতে কাজী সেলিম সরোয়ারকে আহবায়ক ও আব্দুর রাজ্জাক মাদবরকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় শ্রমিক লীগ (দক্ষিণ) এর সভাপতি ও সাধারণ সম্পাদকের মৃত্যুজনিত কারণে দীর্ঘদিন যাবত সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তাই সংগঠনকে শক্তিশালী এবং বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নি-সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজী সেলিম সরোয়ারকে আহবায়ক এবং আব্দুর রাজ্জাক মাদবরকে সদস্যসচিব করে ১০৯ সদস্যবিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটি তাদের উপর অর্পিত দায়িত্ব জাতীর পিতার নীতি-আদর্শ অনুসরণ করে যথাযথভাবে সাহসের সাথে দায়িত্ব পালন করবে। জাতীয় শ্রমিক লীগের গঠনতন্ত্রের ১৫(ঘ) ধারা অনুযায়ী আগামী ৬ মাসের জন্য উক্ত কমিটি অনুমোদন প্রদান করা হলো এবং একই সাথে মেয়াদোত্তীর্ণ পূর্বের কমিটি বিলুপ্ত করা হলো

খুঁজুন