রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চায় এনসিপি

জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চায় এনসিপি

জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ আহ্বান জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

তিনি বলেন, 'গণঅভ্যুত্থানের এক বছর হয়ে যাওয়ার পরেও আমরা এখনো দেখতে পাচ্ছি, যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসন, চিকিৎসা এবং তাদের নিরাপত্তা, সেসব বিষয় এখনো নিশ্চিত হয়নি।'

এই নেতা আরও বলেন, 'আমরা কিছুদিন আগে দেখেছিলাম, শহিদ পরিবার তাদের দাবিতে মাঠে নামলে সেখানে পুলিশ লাঠি চার্জ করে এবং বেশ কিছু শহিদ পরিবারের সদস্যরা আহত হন। আমরা সরকারের কাছে শহিদ পরিবার এবং আহত সহযোদ্ধা যারা আছেন, তাদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য আহ্বান জানিয়েছি।'

এর আগে নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে এদিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাশাপাশি বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়, চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও তাসনিম জারা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

খুঁজুন