বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত খুলনায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন দিনুশার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে নাটকীয় ড্র শ্রীলংকার নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়াতে ‘কটনপোর্ট’ চালু আব্দুর রহমান শেখের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক ফিফার বিতর্কে নিজেদের অবস্থান জানাল সৌদি ফুটবল ফেডারেশন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ: এসপি নেত্রকোণা ঢাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
শিক্ষা জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির (কিউএসি) ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কিউএসি-এর আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদদীনের সভাপতিত্বে তার কার্যালয়ের কনফারেন্স কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমের গুণগত মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক পরিকল্পনা এবং শিক্ষা কার্যক্রমকে আরও কাঠামোবদ্ধ ও মানসম্মত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
সভায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান (এএসপি) সংশ্লিষ্ট, কে-পি-আই ফ্রেমওয়ার্ক, আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম সংশ্লিষ্ট অ্যাকাডেমিক রুলস অ্যান্ড রেগুলেশনস, পিএসএসি মনিটরিং ফ্রেমওয়ার্ক এবং বিশ্ববিদ্যালয়ে মিশন অ্যান্ড ভিশন রিভিউ-সংক্রান্ত বিভিন্ন কমিটি চূড়ান্ত করা হয়।

সভায় সংশ্লিষ্ট কমিটিগুলোর কার্যপরিধি ও দায়িত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গুণগত মান নিশ্চিতকরণ এবং নির্ধারিত মানদণ্ড অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে অ্যাকাডেমিক পরিকল্পনা ও মূল্যায়ন ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কিউএসির ৫ম সভায় কমিটির সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খুঁজুন