ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া রাজবাড়ীতে বিদ্যালয় পরিদর্শনসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকের দাপ্তরিক কার্যালয় পরিদর্শন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর রাজবাড়ী জেলা সদরের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সেখানে গাছের চারা রোপণ করেন। বিদ্যালয় পরিদর্শনকালীন শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দৈনন্দিন কার্যক্রম, পড়াশোনা ও খেলাধুলাসহ ব্যক্তিগত জীবনের খোঁজখবর নেন। এসময় বাড়িতে গিয়ে মা-বাবার বিভিন্ন কাজে সহযোগিতা করা, পড়াশোনার পাশাপাশি বাগান করা বাড়ি ঘর ও শ্রেণি কক্ষ পরিষ্কার রাখা সম্পর্কেও তাদেরকে নানা রকম পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক সাধারণ তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি)শংকর চন্দ্র বৈদ্য এবং রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়।
রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন
রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন
ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া রাজবাড়ীতে বিদ্যালয় পরিদর্শনসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকের দাপ্তরিক কার্যালয় পরিদর্শন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর রাজবাড়ী জেলা সদরের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন
শেষে সেখানে গাছের চারা রোপণ করেন। বিদ্যালয় পরিদর্শনকালীন শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দৈনন্দিন কার্যক্রম, পড়াশোনা ও খেলাধুলাসহ ব্যক্তিগত জীবনের খোঁজখবর নেন। এসময় বাড়িতে গিয়ে মা-বাবার বিভিন্ন কাজে সহযোগিতা করা, পড়াশোনার পাশাপাশি বাগান করা বাড়ি ঘর ও
শ্রেণি কক্ষ পরিষ্কার রাখা সম্পর্কেও তাদেরকে নানা রকম পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক সাধারণ তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি)শংকর চন্দ্র বৈদ্য এবং রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত