মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক জীবিত আছেন ইরানের কুদস প্রধান

জীবিত আছেন ইরানের কুদস প্রধান

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি জীবিত এবং সুস্থ রয়েছেন। তেহরানে এক জনসমাবেশে তাকে সরাসরি দেখা গেছে। ২৪ জুন তিনি রাজধানী তেহরানে একটি অনুষ্ঠানে অংশ নেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বুধবার (২৫ জুন) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এ তথ্য জানিয়েছে। তারা সূত্র হিসেবে ইরানের রাষ্ট্রীয় এবং আধা-সরকারি গণমাধ্যমের বরাত দিয়েছে।

তাসনিম নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যায়, কানি অনুষ্ঠানে জনতার মধ্যেই আছেন। তাকে স্বাভাবিক অবস্থায় হাঁটতে ও জনতার দিকে তাকিয়ে হাত নাড়তে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাসনিম জানায়, অপারেশন ডিভাইন ভিক্টরির পর তেহরানের জনগণের আজকের (মঙ্গলবার) সমাবেশে কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি যোগ দিয়েছেন।

ইরানের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম প্রেস টিভিও একই ভিডিও প্রকাশ করেছে। প্রেস টিভি জানায়, ইহুদি শাসনের বিরুদ্ধে বিজয় উদযাপনের সময় তেহরানে উল্লসিত জনতা ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে উষ্ণ অভ্যর্থনা জানান।

খুঁজুন