রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
‘হ্যান্সি ক্রনিয়ের ম্যাচ-ফিক্সিংয়ের চেয়েও বড় অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি’ • নিউক্যাসলের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল • গোল করার পর স্ট্রেচারে মাঠ ছাড়লেন দুয়ে • মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কথায় বিতর্ক: কীভাবে দেখছে বিএনপি, সরকারের কী পদক্ষেপ? • জাবিতে ৯৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শেষে হল বিতর্ক উৎসব • দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন • সালমানের ‘মনস্টার’: বিশেষ দিনে আসছে টিজার, মুক্তি কবে • চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি ঘোষণা, নেতৃত্বে জুয়েল-কৌশিক • ইমনের চার ও ছক্কায় আফগানদের বিদায় করে সেমিতে বাংলাদেশ • শাহজালালে সাড়ে ৭ কেজি ‘সোনার পেস্ট’ উদ্ধার, আটক ৩
বিনোদন জেমস বন্ড: ‘বেশি বিখ্যাত’ হওয়ায় শুরুতে রবার্ট প্যাটিনসনকে চানানি জেফ বেজোস

জেমস বন্ড: ‘বেশি বিখ্যাত’ হওয়ায় শুরুতে রবার্ট প্যাটিনসনকে চানানি জেফ বেজোস

বিনোদন ডেস্ক: প্রযোজনা সংস্থা অ্যামাজন এমজিএম রবার্ট প্যাটিনসনকে নতুন জেমস বন্ড হিসেবে বেছে নিলেও শুরুতে তার অতিরিক্ত তারকাখ্যাতি নিয়ে আপত্তি জানিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ড্যানিয়েল ক্রেইগের বিদায়ের পর নতুন সিক্রেট এজেন্ট খুঁজে বের করার দীর্ঘ প্রক্রিয়ায় তিনি গভীরভাবে জড়িত ছিলেন। বন্ড ঐতিহাসিকভাবেই তারকাচরিত্র হলেও আলাদা করে কোনো বড় খ্যাতি নেই এমন কাউকে নেওয়ার পক্ষে ছিলেন বেজোস। ফলে শুরু থেকেই প্যাটিনসন অনেক বেশি বিখ্যাত হওয়ায় তাকে কাস্টিং করার বিষয়ে কিছুটা বিরূপ মনোভাব ছিল সংশ্লিষ্টদের।

ব্রিটিশ এই গুপ্তচর চরিত্রটির জন্য সুসংগঠিত প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বহু প্রার্থীর মধ্য থেকে পাঁচজনকে সংক্ষিপ্ত তালিকায় রেখে তাদের পুরোনো ধাঁচের স্ক্রিন টেস্ট নেওয়া হয়। চূড়ান্ত এই পাঁচজনকে নিয়ে বন্ডের পোশাক, সেট এবং সহঅভিনেতাদের উপস্থিতিতে তিনটি আলাদা দৃশ্য ধারণ করা হয়। পর্যালোচনার সময় দেখা যায় এই পাঁচজনই অসাধারণ, তবে রবার্ট প্যাটিনসনের অভিনয়ে বিশেষ কিছু ছিল। স্ক্রিন টেস্টের পর পরিচালকসহ সবাই প্যাটিনসনের পক্ষেই নিজেদের রায় দেন এবং কোনো বিতর্ক ছাড়াই তাকে চূড়ান্ত করা হয়।

বন্ড হিসেবে শীর্ষ পছন্দের তালিকায় ক্যালাম টার্নার, জশ ও'কনর, জ্যাক লাউডেনের মতো নামগুলোও আলোচনায় ছিল। অন্যদিকে হ্যারি স্টাইলস কিংবা অ্যারন টেইলর-জনসনের নামও একসময় প্রতিযোগিতায় থাকার গুঞ্জন শোনা গিয়েছিল। রোমান্টিক ঘরানার অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে ভ্যাম্পায়ার চরিত্রসহ নানা জটিল চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন প্যাটিনসন।

১৯৬২ সালে শন কনেরি অভিনীত 'ড. নো' সিনেমার মাধ্যমে ব্রিটিশ গুপ্তচর চরিত্রটি প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ করে। এরপর বিভিন্ন সময় বেশ কয়েকজন অভিনেতা এই আইকনিক চরিত্রে অভিনয় করলেও ২০২১ সালে ড্যানিয়েল ক্রেইগের বিদায়ের পর পাঁচ বছর সময় লেগেছে নতুন অভিনেতা ঠিক করতে। দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে ইয়ন ফিল্মসের নিয়ন্ত্রণে থাকার পর অ্যামাজন এমজিএম স্টুডিওর সঙ্গে চুক্তির মাধ্যমে বর্তমানে ফ্র্যাঞ্চাইজির সৃজনশীল নিয়ন্ত্রণ পরিচালিত হচ্ছে। নতুন এই জেমস বন্ড সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন কানাডিয়ান পরিচালক ডেনিস ভিলেনিউভ এবং চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট।

খুঁজুন