রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন জেমস ও আলী আজমতের কনসার্ট স্থগিত

জেমস ও আলী আজমতের কনসার্ট স্থগিত

স্থগিত হয়েছে নগরবাউল জেমস ও পাকিস্তানের আলী আজমতকে নিয়ে ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটি। শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আয়োজক প্রতিষ্ঠানকে এই কনসার্টের অনুমতি দেয়নি পুলিশ।

জানা গেছে, বিমানবন্দর কেপিআইভুক্ত এলাকা, কদিন আগেই সেখানে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে, তাই সবকিছু বিবেচনা করে এ মুহূর্তে কনসার্টের অনুমতি দেওয়া হয়নি। আয়োজকদের অন্য জায়গায় কনসার্ট আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন এক বিবৃতিতে জানিয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে ‘আলী আজমত অ্যান্ড জেমস: লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টটি স্থগিত করা হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই কনসার্ট পুনরায় আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। নতুন তারিখ ও ভেন্যু সম্পর্কে শিগগিরই জানানো হবে।

এদিকে কনসার্টে অংশ নিতে তিন দিন আগে ঢাকায় এসেছেন পাকিস্তানের সংগীতশিল্পী আলী আজমত। এই কনসার্টের মাধ্যমে প্রথমবার এক মঞ্চে জেমসের সঙ্গে পারফর্ম করার কথা ছিল তার।

খুঁজুন