রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুই সপ্তাহের আবহাওয়া পূর্বাভাস দেবে জাপান

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুই সপ্তাহের আবহাওয়া পূর্বাভাস দেবে জাপান

 চরম আবহাওয়ার জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে জাপানের আবহাওয়া সংস্থা সাত দিনের পরিবর্তে দুই সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার পরিকল্পনা করছে। সংস্থাটি বুধবার এ কথা জানায়।

বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের অন্যান্য দেশের মতো জাপানেও মানবসৃষ্ট প্রভাবে জলবায়ু পরিবর্তনের কারণে বিপজ্জনক আবহাওয়ার ঘটনা বাড়ছে। একই সঙ্গে এসব ঘটনার তীব্রতাও বাড়ছে।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত বছর জাপানে রেকর্ড পরিমাণ উষ্ণ গ্রীষ্ম ছিল। চলতি মাসে চিবা অঞ্চলে প্রবল বৃষ্টিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) পরবর্তী সাত দিনের আবহাওয়ার পূর্বাভাস দেয়।

তবে জেএমএ’র উদ্যোগে তৈরি একটি বিশেষজ্ঞ প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণ ও পূর্বাভাসের ক্ষেত্রে অগ্রগতির ফলে দুই সপ্তাহ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব এবং তা করা প্রয়োজন।

জেএমএ’র কর্মকর্তা মাসায়ুকি কিয়োদা এএফপিকে বলেন, ‘সতর্কতাসহ দীর্ঘ সময়ের আবহাওয়া পূর্বাভাস সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন দেখা দেওয়া চরম আবহাওয়ার জন্য আরও ভালো প্রস্তুতি নিতে সহায়তা করবে। বৈশ্বিক উষ্ণায়নের কারণেই এসব ঘটনা ঘটছে।’

সংস্থাটির অস্বাভাবিক আবহাওয়া বিশ্লেষণের দায়িত্বে থাকা কিয়োদা বলেন, ‘আমরা যেমন শুনেছি, তুষার সরাতে প্রয়োজনীয় জনবল জোগাড় করতে দুই সপ্তাহ সময় লাগে। দ্রুত লোকজন জড়ো করে তুষার পরিষ্কার করা যায় না।’

জেএমএ আশা করছে, ২০৩০ সাল থেকে এই পরিবর্তন কার্যকর হবে।

খুঁজুন