লাইফস্টাইল ডেস্ক: শাড়ির সাজে সব সময় জমকালো ভাব আনার প্রয়োজন হয় না, বরং একরঙা বা হালকা নকশার শাড়ির সঙ্গে কারুকাজ করা ব্লাউজ পুরো সাজ বদলে দিতে পারে। এতে শাড়ি স্নিগ্ধ থাকে এবং ব্লাউজটি হয়ে ওঠে মূল চমকের কেন্দ্রবিন্দু। সঠিক কাটছাঁট ও নকশার বৈচিত্র্যের মাধ্যমে সাধারণ একটি শাড়িকেও বেশ বিশেষ করে তোলা সম্ভব।
ফ্যাশন বিশারদ ও বিবিয়ানার প্রধান লিপি খন্দকার জানান, জমকালো মানেই অতিরিক্ত ভারী কাজ নয়, বরং সঠিক রং ও নকশার সমন্বয়ে অল্প কাজের ব্লাউজও আলাদা মাত্রা যোগ করতে পারে। তার মতে, পোশাকের প্রতিটি অংশ আলাদাভাবে চোখে পড়ায় শাড়ির রংয়ের সৌন্দর্য বজায় থাকে এবং ব্লাউজের মাধ্যমে নতুন মাত্রা যুক্ত হয়।
ব্লাউজ নির্বাচনের ক্ষেত্রে শাড়ির সঙ্গে রংয়ের বৈপরীত্য রাখা জরুরি, যা দেখতে বেশ মানানসই লাগে। সাদা বা অফ হোয়াইট শাড়ির সঙ্গে গাঢ় লাল বা কালো ব্লাউজ এবং কালো শাড়ির সঙ্গে সোনালি বা রুপালি রঙের ব্লাউজ নাটকীয়তা আনে। এছাড়া সুতির শাড়িতে সিল্ক বা মখমলের ব্লাউজ এবং মসলিন বা তসর শাড়িতে সূক্ষ্ম জরি ও পুঁতির কাজ ভিন্ন লুক তৈরি করে।
ব্লাউজের নকশায় সুতার কাজ, জরি, পুঁতি, মুক্তা, আয়না কিংবা সিকুইনের মতো বৈচিত্র্যময় কারুকাজ ব্যবহার করা যেতে পারে। তবে গলা, হাতা ও পিঠের সব জায়গায় একসঙ্গে ভারী কাজ না করে এক বা দুটি অংশকে প্রাধান্য দিলে সাজটি অনেক বেশি পরিপাটি ও আকর্ষণীয় দেখায়।
জমকালো ব্লাউজ, সাদামাটা শাড়ি
জমকালো ব্লাউজ, সাদামাটা শাড়ি
লাইফস্টাইল ডেস্ক: শাড়ির সাজে সব সময় জমকালো ভাব আনার প্রয়োজন হয় না, বরং একরঙা বা হালকা নকশার শাড়ির সঙ্গে কারুকাজ করা ব্লাউজ পুরো সাজ বদলে দিতে পারে। এতে শাড়ি স্নিগ্ধ থাকে এবং ব্লাউজটি হয়ে ওঠে মূল চমকের কেন্দ্রবিন্দু। সঠিক কাটছাঁট ও নকশার বৈচিত্র্যের মাধ্যমে সাধারণ একটি শাড়িকেও বেশ বিশেষ করে তোলা সম্ভব।ফ্যাশন বিশারদ ও বিবিয়ানার প্রধান লিপি খন্দকার জানান, জমকালো মানেই অতিরিক্ত ভারী কাজ নয়, বরং
সঠিক রং ও নকশার সমন্বয়ে অল্প কাজের ব্লাউজও আলাদা মাত্রা যোগ করতে পারে। তার মতে, পোশাকের প্রতিটি অংশ আলাদাভাবে চোখে পড়ায় শাড়ির রংয়ের সৌন্দর্য বজায় থাকে এবং ব্লাউজের মাধ্যমে নতুন মাত্রা যুক্ত হয়।ব্লাউজ নির্বাচনের ক্ষেত্রে শাড়ির সঙ্গে রংয়ের বৈপরীত্য রাখা জরুরি, যা দেখতে বেশ মানানসই লাগে। সাদা বা অফ হোয়াইট শাড়ির সঙ্গে গাঢ় লাল বা কালো ব্লাউজ এবং কালো শাড়ির সঙ্গে সোনালি বা রুপালি রঙের ব্লাউজ
নাটকীয়তা আনে। এছাড়া সুতির শাড়িতে সিল্ক বা মখমলের ব্লাউজ এবং মসলিন বা তসর শাড়িতে সূক্ষ্ম জরি ও পুঁতির কাজ ভিন্ন লুক তৈরি করে।ব্লাউজের নকশায় সুতার কাজ, জরি, পুঁতি, মুক্তা, আয়না কিংবা সিকুইনের মতো বৈচিত্র্যময় কারুকাজ ব্যবহার করা যেতে পারে। তবে গলা, হাতা ও পিঠের সব জায়গায় একসঙ্গে ভারী কাজ না করে এক বা দুটি অংশকে প্রাধান্য দিলে সাজটি অনেক বেশি পরিপাটি ও আকর্ষণীয় দেখায়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত