সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ দেশের মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভবিষ্যৎ সুরক্ষায় সেই শিশু মুসার পাশে প্রশাসন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় একজনের মৃত্যু, নিখোঁজ ১৫ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ আরব আমিরাতের সুড়ঙ্গে আটকে পড়া জলবিদ্যুৎ শ্রমিকদের উদ্ধারে নেপালের তৎপরতা অব্যাহত সেউতায় অভিবাসী ঢলের ঘটনায় মরক্কো কর্তৃপক্ষের দায় নেই : সানচেজ চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ৩ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট
জাতীয় জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেছেন, গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে।

ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আজ সোমবার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাদককে দেশের অন্যতম বড় সামাজিক সংকট উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিস্তারের সঙ্গেই অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাই মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপের পাশাপাশি সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি এবং জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার ঘটেছিল, যার নেতিবাচক প্রভাব এখনও সমাজের বিভিন্ন স্তরে বিদ্যমান। তরুণ সমাজকে অপরাধের পথ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

উপস্থিত সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, জনগণের কল্যাণ ও সুশাসন নিশ্চিত করাই তাঁদের প্রধান ও মূল দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ দর্শন হৃদয়ে ধারণ করে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।

পরিবেশ সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, টেকসই উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় সমান গুরুত্ব দিতে হবে। নদীদূষণ রোধ, শিল্পবর্জ্য ব্যবস্থাপনা ও নগর পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন