সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ আরব আমিরাতের সুড়ঙ্গে আটকে পড়া জলবিদ্যুৎ শ্রমিকদের উদ্ধারে নেপালের তৎপরতা অব্যাহত সেউতায় অভিবাসী ঢলের ঘটনায় মরক্কো কর্তৃপক্ষের দায় নেই : সানচেজ চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ৩ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট সুনামগঞ্জে তিন কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল এসএসসি ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণি সমাপনী পরীক্ষার ফরম পূরণ শুরু ১০ সেপ্টেম্বর কারিগরি বোর্ডের ৩৬০ ঘণ্টার শর্ট কোর্সে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ আরব আমিরাতের

মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ আরব আমিরাতের

সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক ঘাটিতে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবিকে নাকচ করেছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে দেশটি জানায়, তাদের জলসীমায় একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘আল মিনহাদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন ভিত্তিহীন।’

এর আগে সোমবার ইরান জানায়, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা কয়েক ডজন ড্রোন দিয়ে সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে।

খুঁজুন