সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক জনপ্রিয়তায় বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প

জনপ্রিয়তায় বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প

জনপ্রিয়তার দৌড়ে জো বাইডেনকে পেছনে ফেললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সিবিএস নিউজের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এ তথ্য। জরিপে প্রশ্ন করা হয়েছিল, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন? এতে ৫০ শতাংশ অংশগ্রহণকারী ট্রাম্পের নাম বলেছেন, আর বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৯ শতাংশ ভোটার।

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন নেতার উদ্বেগ বাড়িয়ে দিতে পারে জরিপের আরো কিছু তথ্য। যেমন পরবর্তী নির্বাচনে জিতলেও বাইডেন পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন, এটি খুব কম মানুষই বিশ্বাস করেন। তার তুলনায় এদিক থেকেও এগিয়ে ট্রাম্প।

জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ ভোটারের ধারণা, ট্রাম্প দ্বিতীয় মেয়াদ পূর্ণ করতে পারবেন। বাইডেনের ক্ষেত্রে এর হার ৩৪ শতাংশ। ৪৪ শতাংশ ভোটার মনে করেন, বাইডেন দ্বিতীয় মেয়াদ পূর্ণ করতে পারবেন না। ট্রাম্পকে নিয়ে এমন সন্দেহ রয়েছে মোটে ১৬ শতাংশ মানুষের।

যদিও দুই নেতার বয়সের পার্থক্য মোটে দুই বছর, তবে তাদের বয়স বড় প্রভাব ফেলতে পারে নির্বাচনের ফলাফলে। যেমন ৪৩ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় শারীরিক সুস্থতা রয়েছে কেবল ট্রাম্পের। বাইডেনের ক্ষেত্রে এর হার মাত্র ১৬ শতাংশ। ১২ শতাংশ ভোটার মনে করেন তারা উভয়েই যোগ্য, আর ২৯ শতাংশ মনে করেন তাদের কেউই পুরোপুরি সামর্থ্যবান নন।

দুই নেতার মানসিক সুস্থতা নিয়েও উদ্বেগ রয়েছে অনেকের। জরিপের ৪৪ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার মতো মানসিক সুস্থতা রয়েছে কেবল ট্রাম্পের। বাইডেনের এমন সমর্থক রয়েছেন ২৬ শতাংশ। সাত শতাংশ ভোটার মনে করেন, তারা উভয়েই যোগ্য। আর ২৩ শতাংশ ভোটার মনে করেন, তারা কারোরই পর্যাপ্ত মানসিক সুস্থতা নেই।

খুঁজুন