বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি স্থানীয় সরকার মন্ত্রীকে আহবায়ক করে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন রাজস্ব ব্যবস্থাপনার ডিজিটাল কার্যক্রমে ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা নাটোরে চলনবিলে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যে খুশি স্টিভ ওয়াহ চ্যাম্পিয়ন্স লিগ ড্র : লিগ পর্বের সিডিং পট চূড়ান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক জুলাই থেকে তেল উৎপাদন কমাবে সৌদি

জুলাই থেকে তেল উৎপাদন কমাবে সৌদি

সৌদি আরব জুলাই মাস থেকে দৈনিক তেল উৎপাদন ১০ লাখ ব্যারেল হ্রাস করবে। উৎপাদন বাড়ায় দাম কমে যাওয়ার প্রেক্ষাপটে তেল উৎপাদনকারী সংস্থা ওপেক এবং এর সঙ্গে জোটবদ্ধ দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

ভিয়েনায় ওপেক এবং রাশিয়ার নেতৃত্বাধীন কয়েকটি দেশ রবিবার (৪ জুন) ভিয়েনায় তেলের উৎপাদন হ্রাসের ব্যাপারে একমত হয়।

এ সিদ্ধান্তের ফলে সৌদি আরবের উৎপাদন হয়ে যাবে দিনে ৯০ লাখ ব্যারেল। আর জুলাইয়ে তাদের উৎপাদন হ্রাস পাবে দিনে ১৫ লাখ ব্যারেল।

এদিন বৈঠকের পর সৌদি জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সালমান এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের জন্য আজ একটি মহান দিন। কারণ আমরা যে ঐকমত্যে পৌঁছেছি, তা নজিরবিহীন। তিনি বলেন, নতুন লক্ষ্যমাত্রা অনেক বেশি স্বচ্ছ এবং অনেক বেশি নিরপেক্ষ।

ওপেক ও এর সঙ্গে জোটবদ্ধ দেশগুলো বিশ্বের মোট তেলের প্রায় ৪০ ভাগ উৎপাদন করে। ফলে তারা উৎপাদন হ্রাস করলে তা তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে।

উল্লেখ্য, গত এপ্রিলে দিনে ১৬ লাখ ব্যারেল তেল উৎপাদন স্বেচ্ছায় হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পাশ্চাত্যের দেশগুলো তেল উৎপাদন হ্রাস করার জন্য ওপেকভুক্ত দেশগুলোর সমালোচনা করে বলছে, এতে করে রাশিয়া উপকৃত হবে। ইউক্রেন যুদ্ধের কারণে পাশ্চাত্যের দেশগুলো রাশিয়ার ওপর অবরোধ আরোপ করলেও তেলের দাম বাড়ায় ওই অবরোধ খুব একটা কার্যকর হচ্ছে না।

তেলের উৎপাদন হ্রাস করা হলে দাম বাড়বে। এতে করে অনেক দেশই সমস্যায় পড়বে। তবে সৌদি আরব মনে করছে, তার উচ্চাভিলাষী উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে তহবিলের সংস্থান এবং দেশের অর্থনীতিকে তেলের নির্ভরশীলতা থেকে বের করার জন্য এর প্রয়োজন রয়েছে।

খুঁজুন