রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি জ্বর কমলেও লিভার জটিলতায় ভুগছেন খালেদা জিয়া

জ্বর কমলেও লিভার জটিলতায় ভুগছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে জ্বর কমেছে। কিন্তু লিভারের জটিলতা এখনো রয়ে গেছে। যার কারণে আরও কিছুদিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হবে সাবেক এই প্রধানমন্ত্রীকে।

বিএনপি সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তির সময় খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা যে অবস্থা ছিল, সেটা এখন কমে আসছে। কিন্তু লিভারে জটিলতা এখনো সেইভাবে উন্নতি হয়নি। তাই আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। আসলে দেশে খালেদা জিয়ার লিভার সিরোসিসের সম্পূর্ণ চিকিৎসা সম্ভব নয়। এখন ওনার যে চিকিৎসা চলছে, সেটা হচ্ছে রোগটা যেন আর না বাড়ে এবং নিয়ন্ত্রণ রাখা যায় তারই চেষ্টাই চলছে।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ঢাকা পোস্টকে বলেন, ভালো মন্দ মিলিয়ে আছেন ম্যাডাম। চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছে। চিকিৎসা সংক্রান্ত বিষয়তো চিকিৎসকরা ভালো বলতে পারবেন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামের জ্বর কিছুটা কমেছে। কিন্তু লিভারের যে সমস্যা সেটা এখনও আছে। আসলে যখন ওনার লিভারের জটিলতা তৈরি হয়েছিলো, তখন যদি বিদেশে চিকিৎসা করতে দেওয়া হতো তাহলে আজকে এই সমস্যার সৃষ্টি হত না।

তিনি আরও বলেন, দেশে এলে ওনার রোগটা যেন নিয়ন্ত্রণে রাখা যায় সেটার চিকিৎসা চলছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, ডায়াবেটিস, কিডনি, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। যার কারণে তাকে হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে। সর্বশেষ গত ১২ জুন বেশকিছু দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

খুঁজুন