সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে নিয়ে ‘বিতর্কিত' বিজ্ঞাপন প্রচারের জেরে এই ঘোষণা দেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প।

 
পোস্টে তিনি লেখেন, ‘রোনাল্ড রিগ্যানের শুল্ক সংক্রান্ত বক্তৃতার ওপর একটি প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করেছে কানাডা। তাতে সাবেক প্রেসিডেন্টের রেডিও ভাষণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি তার ভাষণ ব্যবহার এবং সম্পাদনার জন্য কোনো অনুমতিও নেয়া হয়নি।’

 
তিনি আরও লেখেন, ‘রোনাল্ড রিগ্যান মার্কিন জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির জন্য শুল্ক পছন্দ করতেন। কিন্তু কানাডা তা ভুলভাবে উপস্থাপন করছে। বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে ফেলার কথা থাকলেও গতকাল রাতে সেটি প্রচার করা হয়েছে। এই আচরণের জন্য কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হয়েছে।’

 
গত বৃহস্পতিবার কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিল করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলছেন।
 
মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘কানাডার জঘন্য আচরণের জন্য তাদের সাথে সমস্ত বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো।’
 
এর আগে কানাডার পণ্য আমদানির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ট্রাম্প। যদিও তিনি ইউএসএমসিএ-এর আওতায় পড়া পণ্যের জন্য ছাড়ের অনুমতি দেন। 
 
ইউএসএমসিএ হলো মেক্সিকো এবং কানাডার সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি, যা ট্রাম্প তার প্রথম মেয়াদে করেছিলেন। ট্রাম্প কানাডিয়ান পণ্যের ওপর খাত-নির্দিষ্ট শুল্কও আরোপ করেছেন, যার মধ্যে ধাতুর ওপর ৫০ শতাংশ এবং অটোমোবাইলের ওপর আছে ২৫ শতাংশ।


খুঁজুন