মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক কানে গুলি লেগেছে ট্রাম্পের হামলাকারী শনাক্ত

কানে গুলি লেগেছে ট্রাম্পের হামলাকারী শনাক্ত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট কানে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, গুলিতে তার ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে। তিনি জানান, ‘হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে।

পোস্টে ট্রাম্প আরো লেখেন, ‘আমি সমাবেশে নিহত ব্যক্তির পরিবারের প্রতি এবং গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই। আমাদের দেশে এমন ঘটনা ঘটতে পারে, তা অবিশ্বাস্য।

হামলার পর দেওয়া প্রথম বক্তব্যে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, দ্রুত প্রতিক্রিয়া দেখানোর জন্য তাদের ধন্যবাদ।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আমেরিকার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর বন্দুক হামলা চালানো হয়। এরই মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন তিনি।

সন্দেহভাজন এক ব্যক্তি একটি এআর-স্টাইলের রাইফেল দিয়ে ২০০ ফুট থেকে ৩০০ ফুট দূরত্ব থেকে গুলি চালিয়েছিল বলে একাধিক আইন প্রয়োগকারী কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএসকে বলেছেন। পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে বলেছে, পেনসিলভানিয়ায় ট্রাম্পের জনসভায় হামলাকারীর নাম থমাস ম্যাথু ক্রুকস। ২০ বছর বয়সি থমাস পেনসিলভানিয়ার বেথাল পার্কের বাসিন্দা।

এফবিআই আরো জানিয়েছে, ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখনো হামলার কারণ জানা যায়নি। তদন্ত চলমান বলে মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

খুঁজুন