সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কাপ্তাইয়ের রাইখালী হাতিমারা এলাকায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত

কাপ্তাইয়ের রাইখালী হাতিমারা এলাকায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত

উচিংছা রাখাইন,রাঙ্গামাটি 

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের  ৫নং ওয়ার্ড এর চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের হাতিমারা এলাকায় মোটর সাইকেল (চট্টমেট্রো ল ১৬-০৭১৭) এবং প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সুইসাই মং মারমা (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছে।

তিনি কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর মতিপাড়া তালতলি এলাকার মংচো মারমার ছেলে।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৫ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। ওসি জানান, নিহত ব্যক্তি নিজ বাড়ী হতে মোটর সাইকেল যোগে বাঙ্গালহালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ এবং মোটরসাইকেলটি  উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এরপর পুলিশ রাইখালী ফেরিঘাট এলাকা থেকে প্রাইভেট কারটি জব্দ করে। কারের চালক পলাতক রয়েছেন।

ওসি আরো জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং লাশ শনিবার ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

খুঁজুন