সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে মোরেলগঞ্জে বিএনপির প্রস্তুতিমূলক সভা

কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে মোরেলগঞ্জে বিএনপির প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদকঃ

আগামি ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা বিএনপি। 

বুধবার বিকেল ৫ টায় বারইখালীতে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট মোরেলগঞ্জ-শরণখোলা আসনে ইতোপূর্বে দলীয় মনোনয়ন পাওয়া বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিকদার ফরিদুল ইসলাম, গিয়াস উদ্দিন তালুকদার, শরণখোলা উপজেলা বিএনপি নেতা ইছাহক আলী হাওলাদার, আনোয়ার হোসেন পঞ্চায়েত ও ফারুক হোসেন সামাদ। 

খুঁজুন