সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক কেরালায় পর্যটকবাহী নৌকাডুবিতে ২২ জন নিহত

কেরালায় পর্যটকবাহী নৌকাডুবিতে ২২ জন নিহত

ভারতের কেরালায় দোতলা একটি হাউসবোট উল্টে ২২ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৭ মে) সন্ধ্যায় রাজ্যটির মালাপ্পুরম জেলার উপকূলীয় শহর তানুরের সৈকতের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, থুভালথিরাম সৈকতের কাছে নোঙর করা হাউসবোটটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে উল্টে যায়, অতিরিক্ত মানুষের ভারে এ ঘটনা ঘটে।

বোটটিতে টিকিটধারী ৪০ জন থাকলেও টিকিট ছাড়া অনেকে ছিলেন। তবে ঠিক কতজন ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বোটটির নিরাপত্তা ছাড়পত্রও ছিল না বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

মালাপ্পুরম জেলার সহকারী পুলিশ সুপার আব্দুল নজর বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অতিরিক্ত যাত্রীর ভারেই বোটটি ডুবে গেছে। উদ্ধার করার পর ১০ জনের মতো যাত্রীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আরো অনেককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

কেরালার মৎস ও বন্দর উন্নয়নমন্ত্রী ভি. আব্দুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, বোটটি ঘোলা পানিতে আটকা পড়ে। এর ভেতরে যারা আটকা পড়ে আছেন তাদের উদ্ধার করতে বোটটিকে টেনে আনা হয়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

হাসপাতালে ভর্তি থাকা যাত্রীদের মধ্যে অন্তত চারজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন তিনি।

কেরালার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (কেএসডিএমএ) মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর একটি দল ঘটনাস্থলে কাজ করে। তারা পানির নিচে ক্যামেরা ব্যবহার করে উদ্ধারকাজ চালান।

বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, ঘটনার সময় যাত্রীদের অনেকেই লাইফ জ্যাকেট পরা ছিলেন না।

এ ঘটনায় ঠিক কতজন নিখোঁজ রয়েছেন, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে মৃতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

খুঁজুন