রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। রবিবার রাতে হঠাৎ করে অবস্থার অবনতি ঘটায় তাকে জরুরি ভিত্তিতে ক্রিটিকাল কেয়ার ইউনিট-সিসিইউতে ভর্তির জন্য মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১৪ আগস্ট) তাকে সিসিইউতে ভর্তি করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক গণমাধ্যমকে জানান, তার ফুসফুসে পানি জমে যাওয়ায় স্বাস্থ্যের কিছুটা অবনতি ঘটেছে। এ জন্য তাকে সিসিইউতে ভর্তির জন্য তারা সুপারিশ করেছেন। খালেদা জিয়া প্রথমে সেখানে যেতে রাজি না হলেও শেষে সম্মতি দিয়েছেন।

তিনি আরো জানান, বিএনপি চেয়ারপারসনের লিভারের সমস্যা যে পর্যায়ে আছে, এর জন্য উন্নত সেন্টার দরকার, যা বাংলাদেশে নেই। এই সমস্যা এতটাই জটিল ও সংবেদনশীল, যার পার্শ্বপ্রতিক্রিয়া অনেক।

রবিবার রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে ঘণ্টাখানেক অবস্থান করেন।

গত ৯ আগস্ট সন্ধ্যায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭৬ বছর বয়সি খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্ররাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

খুঁজুন