সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী বৈঠক

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী বৈঠক

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মধ্যস্থতাকারীরা এ তথ্য জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বুধবার দোহায় দুই পক্ষের পরোক্ষ আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান- সব পক্ষই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছে। যদিও চলতি সপ্তাহে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা ও শত্রুতা বন্ধে একটি অন্তর্বর্তীকালীন সমঝোতা হয়েছে। তবে আলোচনায় এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তি বাকি রয়েছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি অন্যতম।

পাকিস্তান বৃহস্পতিবার জানায়, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা বুধবার দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের সঙ্গে পৃথক বৈঠক শেষ করেছেন। এতে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

ইসলামাবাদ আরও জানায়, উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। সাবেক ইরানি সর্বোচ্চ নেতার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর, যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হবে।

৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি, যুদ্ধের প্রথম দিনে, ইরানের রাজধানীর কেন্দ্রস্থলে তার বাসভবনে নিহত হন। এরপর দ্রুতই ক্ষমতা তার ছেলে মোজতাবা খামেনির কাছে হস্তান্তর করা হয়।

শনিবার আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য শুরু হবে। রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত বিশাল কমপ্লেক্সে, যেখানে জুমার নামাজ, রাষ্ট্রীয় অনুষ্ঠান ও ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়, সেখানে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে অবস্থিত ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। মাশহাদই তার জন্মস্থান।

ইরানের প্রতিনিধি দলের প্রধান ও দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বুধবার বলেন, সমঝোতা স্মারকের সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগ জানানো ও নথিভুক্ত করার জন্য বৃহস্পতিবারের মধ্যে একটি যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে বৈঠকে সম্মতি হয়েছে।

দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হবে না বলে শুরু থেকেই জোর দিয়ে আসছিল ইরান।

বুধবার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে।

তিনি আরও বলেন, আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছি। কিন্তু এখন আমাদের মধ্যে সম্পর্ক বেশ ভালোভাবেই এগোচ্ছে।

খুঁজুন