রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
পর্যটন খৈয়াছড়া ঝরনায় পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

খৈয়াছড়া ঝরনায় পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় সংস্কারকাজ ও পর্যটকদের সুরক্ষার জন্য সাময়িকভাবে পর্যটক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম।

তবে উত্তর বন-বিভাগের অধীন অন্য ঝরনায় পর্যটকদের প্রবেশ স্বাভাবিক থাকবে। ঝরনায় ভ্রমণের সময় বন বিভাগের কর্মচারী অথবা ট্যুরিস্ট গাইড সঙ্গে নিয়ে ভ্রমণ করার অনুরোধ জানিয়েছে বন বিভাগ।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, চলমান বিরূপ আবহাওয়া এবং সংস্কারকাজের জন্য খৈয়াছড়া ঝরনাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে এ ঝরনায় পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটে। পানি এসে পাথরগুলো ভেঙে পড়ছে। যে কারণে ঝরনা থেকে ঝুঁকিপূর্ণ পাথর সরানোর কাজ চলছে। এজন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

খুঁজুন