রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি কি কথা বললেন অলি-রব ?

কি কথা বললেন অলি-রব ?

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। রোববার রাতে কর্নেল অলির মহাখালী ডিওএইচএস’র বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৩ ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে এলডিপি’র মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও জেএসডি’র সহ-সভাপতি তানিয়া রব উপস্থিত ছিলেন। এ নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল, কী কথা বললেন অলি-রব?
জানতে চাইলে জেএসডি’র সহ-সভাপতি তানিয়া রব মানবজমিনকে বলেন, এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। উনার (অলি আহমদ) জন্মদিনে শুভেচ্ছা জানাতে আমরা সেখানে গিয়েছি। আর পলিটিশিয়ানরা একসঙ্গে হলে তো অনেক কথা হয় বা হতেই পারে।
বৈঠক সূত্রে জানা যায়, এটি অনির্ধারিত বৈঠক হলেও দুই নেতার মধ্যে চলমান রাজনৈতিক বিষয়সহ জাতীয় সরকারের বিষয়েও আলোচনা হয়।

এদিকে সোমবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, সরকার সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নৈতিকভাবে ধ্বংস করে দিয়েছে, সমস্ত প্রতিষ্ঠানকে অক্ষম-অকার্যকর করার পথ তৈরি করছে। বিদ্যমান অবৈধ সরকারের পতনের মাধ্যমে বিপন্ন রাষ্ট্রকে সাংবিধানিক চেতনায় পুনঃপ্রতিষ্ঠাসহ জাতীয় ঐক্যের রাজনীতির অনুসন্ধান করতে হবে।

তিনি বলেন, নৈতিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

সময়ক্ষেপণ না করে অবিলম্বে এসব প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দল, পেশাজীবী, বুদ্ধিজীবীদের সঙ্গে ব্যাপক সংলাপ-প্রক্রিয়া চালু করতে হবে। সমাজের মধ্যে থেকেই রাজনীতিতে গুণগত পরিবর্তন, সমাজ উপযোগী শাসন ব্যবস্থার রাজনৈতিক প্রস্তাবনা চূড়ান্ত করতে হবে।

খুঁজুন