রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি কিতাবি সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না

কিতাবি সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না

কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের স্বার্থের প্রশ্নে সকল রাজনৈতিক দলের অবস্থান এক ও অভিন্ন। ব্লেইম গেম দিয়ে এই সরকারের দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘৫৪ বছরের সবচেয়ে বড় দুটি অর্জন ৭১ আর ২৪। এই দুই অর্জনের মাধ্যমে যে বার্তা আমরা পেয়েছি তা হলো, দিল্লির তাবেদারি করার জন্য এই দেশের জন্ম হয়নি। পলাতক স্বৈরাচার এটিকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এটিই স্বাভাবিক। তবে দেশে এখন এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন নির্বাচন চাওয়া অপরাধ।

রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘দেশের প্রতিটি দল রাজনৈতিক সংস্কারের পক্ষে। এরপরেও রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করলে তা বিরাজনীতিকরণের দিকে দেশকে ঠেলে দেবে।

নতুন যে সরকার গঠিত হবে তারা পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

খুঁজুন