শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভূমিকম্পে বেঁচে ফেরা রামোস খেললেন হাইতির জার্সিতে, দেখেন আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন • ৫০ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক • নোয়াখালীতে বিছানার নিচ থেকে পাইপগান ও পিলেট উদ্ধার, গ্রেপ্তার ১ • এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি • ‘শত্রু আছে বলেই বন্ধু বেশি’: সাংস্কৃতিক ব্যক্তিদের স্মৃতিতে খালিদী • প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায় • ভারতের আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা নানকের আগমনে সতর্ক বিএনপি • এক মাস পর ফের চুয়েটে ‘শাটডাউন’, উত্তাপ ছড়াল নগরীতে • চকবাজারের গুদামের আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে • ঢাকায় বসছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর
আন্তর্জাতিক কমলা হ্যারিস ‘উগ্র বামপন্থী পাগল’: ট্রাম্প

কমলা হ্যারিস ‘উগ্র বামপন্থী পাগল’: ট্রাম্প


ডোনাল্ড ট্রাম্প বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি শুরু করেছেন। নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী হওয়ার পর তার প্রথম সমাবেশে কমলাকে তিনি ‘উগ্র বামপন্থী পাগল’ হিসেবে অভিহিত করেছেন।

সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান মনোনীত প্রার্থী একটি নির্বাচনী সমাবেশে দাবি করেছেন, হ্যারিস গর্ভপাতের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং শিশুদের ‘মৃত্যুদ-’ এর পক্ষে ছিলেন। ট্রাম্প উত্তর ক্যারোলিনায় এক সমাবেশে বলেছেন, ‘আমরা এটি হতে দেব না।’ সমাবেশে তিনি হ্যারিসের নামের প্রথম অংশটি বারবার ভুল উচ্চারণ করেন।

প্রেসিডেন্ট জো বাইডেনের পুনরায় নির্বাচন না করার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের পর হ্যারিসকে (৫৯) সমর্থন দিয়ে প্রচারাভিযানে নামার পর ট্রাম্প এই ধরনের মন্তব্য করেন।

রিপাবলিকান প্রার্থী ট্রাম্প তার চেয়ে বয়সের বেশি বাইডেনকে আক্রমণ করেছিলেন। কিন্তু এখন তাকে মান্য করতে বাধ্য করা হচ্ছে। কারণ, তিনি মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন। ট্রাম্প বুধবার হ্যারিসকে লক্ষ্য করে বলেছেন, তিনি ‘বাইডেনের বিপর্যয়ের পিছনে অতি উদারনৈতিক চালিকা শক্তি।’

তার ‘লিইন' কমলা’ ডাব করা থেকে শুরু করে অভিযোগ করেন, সীমান্তের সম্প্রদায়গুলোকে ‘অভিবাসীদের বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে বিধ্বস্ত করার তার রেকর্ড রয়েছে।’ ট্রাম্প অভিযোগ করেছেন, ‘তিনি নেতৃত্ব দেওয়ার জন্য অযোগ্য।’

খুঁজুন