শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভূমিকম্পে বেঁচে ফেরা রামোস খেললেন হাইতির জার্সিতে, দেখেন আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন • ৫০ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক • নোয়াখালীতে বিছানার নিচ থেকে পাইপগান ও পিলেট উদ্ধার, গ্রেপ্তার ১ • এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি • ‘শত্রু আছে বলেই বন্ধু বেশি’: সাংস্কৃতিক ব্যক্তিদের স্মৃতিতে খালিদী • প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায় • ভারতের আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা নানকের আগমনে সতর্ক বিএনপি • এক মাস পর ফের চুয়েটে ‘শাটডাউন’, উত্তাপ ছড়াল নগরীতে • চকবাজারের গুদামের আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে • ঢাকায় বসছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর
আন্তর্জাতিক কমলার সঙ্গে নির্বাচনি বিতর্কে রাজি ট্রাম্প

কমলার সঙ্গে নির্বাচনি বিতর্কে রাজি ট্রাম্প

আগামী ৪ সেপ্টেম্বর মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে নির্বাচনি বিতর্কে রাজি হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ আয়োজিত এ বিতর্কটি অনুষ্ঠিত হবে।

দলীয় প্রতিনিধিদের ভোটে কমলা ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর, এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডল ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে কমলার সঙ্গে ডিবেটে অংশ নেবেন বলে ঘোষণা করেছেন ট্রাম্প। তিনি বলেন, 'আগামী ৪ সেপ্টেম্বর, বুধবার কমলা হ্যারিসের সঙ্গে ফক্স নিউজের আয়োজিত প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নেব। এর আগে জুন মাসে এবিসি নিউজ জো বাইডেনের সঙ্গে এই ডিবেটের আয়োজন করেছিল। তবে তা বাতিল হয়ে গিয়েছে। কারণ বাইডেন আর প্রেসিডেন্ট পদপ্রার্থী নন।'

হ্যারিসের বিরুদ্ধে প্রেসিডেন্ট বিতর্কটি পেনসিলভানিয়ায় অনুষ্ঠিত হবে। মডারেটর হিসেবে উপস্থিত থাকবেন ব্রেট বায়ের এবং মার্থা ম্যাককালাম। পোস্টে ট্রাম্প আরও বলেন, বিতর্কটি হল ভর্তি দর্শকের সামনে হওয়া উচিত। এর আগের বিতর্কে কোন দর্শক ছিল না বলেও উল্লেখ করেছেন তিনি।

এর আগে, ১৭ সেপ্টেম্বর নির্বাচনি বিতর্কের জন্য ট্রাম্প এবং কমলাকে আমন্ত্রণ জানিয়েছিল ফক্স নিউজ। কমলা বলেছিলেন, তিনি বিতর্কের জন্য প্রস্তুত। কিন্তু কমলা আনুষ্ঠানিকভাবে প্রার্থী নির্বাচিত না হওয়ায়, তার সঙ্গে বিতর্কে যেতে চাননি ট্রাম্প।

খুঁজুন