প্রযুক্তি ডেস্ক: ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সএসআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোডিং এজেন্টের প্রযুক্তিগত ত্রুটির কারণে হাজার হাজার ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য উন্মুক্ত হয়ে গেছে। সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ক্লারক জানিয়েছে, স্পেসএক্সএসআইয়ের নিজস্ব ‘গ্ৰক বিল্ড’ এআই এজেন্টের এই ভুলের শিকার হয়েছে খোদ কোম্পানিটি নিজেও। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অ্যাপের লিংক পরিচালনার ত্রুটির কারণে নির্দিষ্ট ডিএনএস সার্ভিসের মাধ্যমে এই তথ্যগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এর ফলে হাসপাতাল, ফায়ার ডিপার্টমেন্ট এবং স্পেসএক্সএসআইয়ের নিজস্ব কর্মীদের বিভিন্ন গোপন নথি সবার গোচরে চলে আসে।
গবেষকদের তথ্য অনুযায়ী, এই ঘটনার ফলে স্পেসএক্সএসআইয়ের কৌশলগত পরিকল্পনা, বিক্রির অঞ্চল ম্যাপ এবং বিজ্ঞাপনের বিভিন্ন প্রস্তাবসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ফাঁস হয়েছে। এ ছাড়া ফরচুন ৫০০ তালিকার বেশ কিছু বড় কোম্পানি এবং হাজারেরও বেশি কর্মী রয়েছে এমন অনেক প্রতিষ্ঠানের তথ্যও বড় ধরনের ঝুঁকির মুখে পড়ে। ফাঁস হওয়া অ্যাপগুলোর প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই কোনো পাসওয়ার্ড সুরক্ষার ব্যবস্থা ছিল না। গবেষক দল এই ধরনের উন্মুক্ত পেইজগুলোকে ‘গাউস্টশেয়ার’ হিসেবে অভিহিত করেছে কারণ এগুলো সাধারণ সার্চ ডেটাবেইসে সহজে পাওয়া যেত।
গ্রক বিল্ডের লিংক তৈরির পদ্ধতির ভুলত্রুটির কারণেই মূলত এই বড় বিপত্তিটি বাধে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অ্যাপের লিংক তৈরির সময় নিরাপত্তার উদ্দেশ্যে একটি র্যান্ডম কোড ব্যবহার করা হলেও তা ডোমেইনের ডানে না বসিয়ে বামে সাবডোমেইন হিসেবে বসানো হয়েছিল। এই সামান্য কাঠামোগত ত্রুটির ফলে প্যাসিভ ডিএনএস সার্ভারগুলো সহজেই লিংকগুলো ধরে ফেলে এবং সেগুলো পাবলিক ডেটাবেইসে জমা হয়।
ক্লারক তাদের অনুসন্ধানের ফলাফল স্পেসএক্সএসআই ও অন্যান্য ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পর কিছু কোম্পানি দ্রুত ব্যবস্থা নেয়। তবে শুরুতে স্পেসএক্সএসআই এ বিষয়ে কোনো সাড়া না দেওয়ায় গবেষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলন মাস্ক ও সংশ্লিষ্টকর্মীকে ট্যাগ করে বিষয়টি জানান। পরবর্তী সময়ে টনক নড়লে স্পেসএক্সএসআই তাদের নিজস্ব ২৪টি অ্যাপ বন্ধ করে দেয়। তবে অন্যান্য ব্যবহারকারী ও কোম্পানিগুলোর উন্মুক্ত থাকা অ্যাপগুলোর সুরক্ষায় তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে।
কোডিং এজেন্টের ভুলে ফাঁস মাস্কের কোম্পানির সংবেদনশীল তথ্য
কোডিং এজেন্টের ভুলে ফাঁস মাস্কের কোম্পানির সংবেদনশীল তথ্য
প্রযুক্তি ডেস্ক: ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সএসআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোডিং এজেন্টের প্রযুক্তিগত ত্রুটির কারণে হাজার হাজার ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য উন্মুক্ত হয়ে গেছে। সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ক্লারক জানিয়েছে, স্পেসএক্সএসআইয়ের নিজস্ব ‘গ্ৰক বিল্ড’ এআই এজেন্টের এই ভুলের শিকার হয়েছে খোদ কোম্পানিটি নিজেও। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অ্যাপের লিংক পরিচালনার ত্রুটির কারণে নির্দিষ্ট ডিএনএস সার্ভিসের মাধ্যমে এই তথ্যগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এর ফলে হাসপাতাল, ফায়ার ডিপার্টমেন্ট এবং স্পেসএক্সএসআইয়ের নিজস্ব কর্মীদের বিভিন্ন গোপন নথি সবার গোচরে চলে আসে।গবেষকদের তথ্য অনুযায়ী, এই ঘটনার ফলে স্পেসএক্সএসআইয়ের কৌশলগত পরিকল্পনা, বিক্রির অঞ্চল ম্যাপ এবং বিজ্ঞাপনের বিভিন্ন প্রস্তাবসহ গুরুত্বপূর্ণ
নথিপত্র ফাঁস হয়েছে। এ ছাড়া ফরচুন ৫০০ তালিকার বেশ কিছু বড় কোম্পানি এবং হাজারেরও বেশি কর্মী রয়েছে এমন অনেক প্রতিষ্ঠানের তথ্যও বড় ধরনের ঝুঁকির মুখে পড়ে। ফাঁস হওয়া অ্যাপগুলোর প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই কোনো পাসওয়ার্ড সুরক্ষার ব্যবস্থা ছিল না। গবেষক দল এই ধরনের উন্মুক্ত পেইজগুলোকে ‘গাউস্টশেয়ার’ হিসেবে অভিহিত করেছে কারণ এগুলো সাধারণ সার্চ ডেটাবেইসে সহজে পাওয়া যেত।গ্রক বিল্ডের লিংক তৈরির পদ্ধতির ভুলত্রুটির কারণেই মূলত এই বড় বিপত্তিটি বাধে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অ্যাপের লিংক তৈরির সময় নিরাপত্তার উদ্দেশ্যে একটি র্যান্ডম কোড ব্যবহার করা হলেও তা ডোমেইনের ডানে না বসিয়ে বামে সাবডোমেইন
হিসেবে বসানো হয়েছিল। এই সামান্য কাঠামোগত ত্রুটির ফলে প্যাসিভ ডিএনএস সার্ভারগুলো সহজেই লিংকগুলো ধরে ফেলে এবং সেগুলো পাবলিক ডেটাবেইসে জমা হয়।ক্লারক তাদের অনুসন্ধানের ফলাফল স্পেসএক্সএসআই ও অন্যান্য ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পর কিছু কোম্পানি দ্রুত ব্যবস্থা নেয়। তবে শুরুতে স্পেসএক্সএসআই এ বিষয়ে কোনো সাড়া না দেওয়ায় গবেষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলন মাস্ক ও সংশ্লিষ্টকর্মীকে ট্যাগ করে বিষয়টি জানান। পরবর্তী সময়ে টনক নড়লে স্পেসএক্সএসআই তাদের নিজস্ব ২৪টি অ্যাপ বন্ধ করে দেয়। তবে অন্যান্য ব্যবহারকারী ও কোম্পানিগুলোর উন্মুক্ত থাকা অ্যাপগুলোর সুরক্ষায় তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত