প্রযুক্তি ডেস্ক: অত্যাধুনিক প্রযুক্তির দুই আসনের একটি উড়ন্ত গাড়ি বাজারে আনতে যাচ্ছে চীনা নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং। চালকবিহীন এই বিশেষ বাহনটিতে অটোপাইলট ব্যবস্থা রয়েছে এবং এটি আগামী বছরের দ্বিতীয়ার্ধেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেলি ঝাও সম্প্রতি জানিয়েছেন যে আগামী গ্রীষ্ম থেকেই চীনের মানুষ এই গাড়িতে যাতায়াত করতে পারবেন। হ্যারি পটার ও স্পাইডার-ম্যানের ফ্যান্টাসি থেকে অনুপ্রাণিত হয়ে দীর্ঘ ১০ বছরের গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার পর এই বাহনটি তৈরির অনুমোদন মিলেছে।
গাড়িটির সম্ভাব্য দাম ধরা হয়েছে ৩ লাখ ডলার এবং এটি এককভাবে বিক্রি করা হবে না। এর মূল দামের সঙ্গে একটি বিশেষ ছয় চাকার বড় ভ্যান দেওয়া হবে যার ভেতর গাড়িটি ভাঁজ হয়ে থাকে। দরকারের সময় রোবটের মতো নিজেই ভাঁজ খুলে ভ্যান থেকে বেরিয়ে এটি আকাশে উড়াল দিতে পারে। বাহনটি ড্রোনের মতো ছয়টি ব্যাটারিচালিত পাখার সাহায্যে স্বল্প উচ্চতায় ওড়ে এবং সাধারণ জয়স্টিক দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এটি কোনো চালক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সক্ষম বলে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে।
প্রাথমিক পর্যায়ে চীনের গ্রামীণ এলাকার শৌখিন ব্যবহারকারী এবং জরুরি সেবামূলক কাজের জন্য এই গাড়িটি প্রস্তুত করা হচ্ছে। এর ককপিট আক ারে প্রায় একটি ফিয়াট ৫০০ গাড়ির সমান এবং এটি মাটি থেকে এক কিলোমিটার পর্যন্ত উঁচুতে ভেসে বেড়াতে পারে। প্র্রশিক্ষিত পাইলট ঝাও দাবি করেছেন যে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই যেকোনো ব্যক্তিকে এটি চালনা করা শিখিয়ে দেওয়া সম্ভব। এই বাহনটি মূলত অ্যাডভেঞ্চারপ্রিয় ও শৌখিন ক্রেতাদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে।
পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত এক প্রযুক্তি সম্মেলনে বাহনটির একটি প্রোটোটাইপ বা প্রাথমিক মডেল প্রদর্শন করা হয় এবং তা দেখতে ব্যাপক ভিড় জমেছিল। নির্মাতা ঝাও জানান, এখন পর্যন্ত এই বাহন ব্যবহার করে কোনো ধরনের দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি। যদিও এটিকে গাড়ি বলা হচ্ছে, তবে চাকা না থাকায় একে হেলিকপ্টার-স্টাইল ড্রোন বলাটাই বেশি মানানসই। বৈদ্যুতিক ও ড্রোন প্রযুক্তির বাজারে বিভিন্ন দেশের প্রতিযোগিতার মাঝে এই বাহনটি ভবিষ্যতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
চীনে আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি
চীনে আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি
প্রযুক্তি ডেস্ক: অত্যাধুনিক প্রযুক্তির দুই আসনের একটি উড়ন্ত গাড়ি বাজারে আনতে যাচ্ছে চীনা নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং। চালকবিহীন এই বিশেষ বাহনটিতে অটোপাইলট ব্যবস্থা রয়েছে এবং এটি আগামী বছরের দ্বিতীয়ার্ধেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেলি ঝাও সম্প্রতি জানিয়েছেন যে আগামী গ্রীষ্ম থেকেই চীনের মানুষ এই গাড়িতে যাতায়াত করতে পারবেন। হ্যারি পটার ও স্পাইডার-ম্যানের ফ্যান্টাসি থেকে অনুপ্রাণিত হয়ে দীর্ঘ ১০ বছরের গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার পর এই বাহনটি তৈরির অনুমোদন মিলেছে।গাড়িটির সম্ভাব্য দাম ধরা হয়েছে ৩ লাখ ডলার এবং এটি এককভাবে বিক্রি করা হবে না। এর মূল দামের সঙ্গে একটি বিশেষ ছয় চাকার বড় ভ্যান দেওয়া হবে
যার ভেতর গাড়িটি ভাঁজ হয়ে থাকে। দরকারের সময় রোবটের মতো নিজেই ভাঁজ খুলে ভ্যান থেকে বেরিয়ে এটি আকাশে উড়াল দিতে পারে। বাহনটি ড্রোনের মতো ছয়টি ব্যাটারিচালিত পাখার সাহায্যে স্বল্প উচ্চতায় ওড়ে এবং সাধারণ জয়স্টিক দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এটি কোনো চালক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সক্ষম বলে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে।প্রাথমিক পর্যায়ে চীনের গ্রামীণ এলাকার শৌখিন ব্যবহারকারী এবং জরুরি সেবামূলক কাজের জন্য এই গাড়িটি প্রস্তুত করা হচ্ছে। এর ককপিট আক ারে প্রায় একটি ফিয়াট ৫০০ গাড়ির সমান এবং এটি মাটি থেকে এক কিলোমিটার পর্যন্ত উঁচুতে ভেসে বেড়াতে পারে। প্র্রশিক্ষিত পাইলট ঝাও দাবি করেছেন যে মাত্র পাঁচ মিনিটের
মধ্যেই যেকোনো ব্যক্তিকে এটি চালনা করা শিখিয়ে দেওয়া সম্ভব। এই বাহনটি মূলত অ্যাডভেঞ্চারপ্রিয় ও শৌখিন ক্রেতাদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে।পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত এক প্রযুক্তি সম্মেলনে বাহনটির একটি প্রোটোটাইপ বা প্রাথমিক মডেল প্রদর্শন করা হয় এবং তা দেখতে ব্যাপক ভিড় জমেছিল। নির্মাতা ঝাও জানান, এখন পর্যন্ত এই বাহন ব্যবহার করে কোনো ধরনের দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি। যদিও এটিকে গাড়ি বলা হচ্ছে, তবে চাকা না থাকায় একে হেলিকপ্টার-স্টাইল ড্রোন বলাটাই বেশি মানানসই। বৈদ্যুতিক ও ড্রোন প্রযুক্তির বাজারে বিভিন্ন দেশের প্রতিযোগিতার মাঝে এই বাহনটি ভবিষ্যতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত