অর্থনীতি ডেস্ক: পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এই নতুন প্রস্তাব তুলে ধরা হয়। প্রস্তাবিত কাঠামোতে চারটি গ্রেডে শ্রমিকদের সর্বোচ্চ মজুরি ধরা হয়েছে ৪৮ হাজার টাকা। এছাড়া কারখানার কর্মচারীদের জন্য চারটি গ্রেডে সর্বনিম্ন ৪০ হাজার থেকে সর্বোচ্চ ৫৫ হাজার টাকা মজুরি প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী পোশাকশ্রমিকদের গ্রেড-১ থেকে গ্রেড-৪ পর্যন্ত চারটি স্তর রাখা হয়েছে। এর মধ্যে গ্রেড-১-এর সিনিয়র অপারেটরদের মাসিক মোট মজুরি ৪৮ হাজার টাকা এবং গ্রেড-৪-এর হেলপারদের জন্য ৩২ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। দক্ষতাসম্পন্ন শ্রমিকদের গ্রেড-২-এ ৪৩ হাজার টাকা এবং জুনিয়র মেশিন অপারেটরদের গ্রেড-৩-এ ৩৮ হাজার টাকা মজুরি দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি তিন মাসের শিক্ষানবিশ শ্রমিকদের জন্য মাসিক ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব রয়েছে।
অন্যদিকে পোশাক কারখানার কর্মচারীদের জন্যও চারটি গ্রেডে পৃথক মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই কাঠামোর গ্রেড-১-এর কর্মচারীদের মাসিক মজুরি ৫৫ হাজার টাকা এবং গ্রেড-৪-এর পিয়ন ও কুক পদের জন্য ৪০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এছাড়া গ্রেড-২-এর কর্মচারীদের ৫০ হাজার এবং গ্রেড-৩-এর কর্মচারীদের ৪৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাবিত এই কাঠামোতে খাদ্যভাতা মজুরির আওতাভুক্ত হবে না বলে স্পষ্ট করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোতে এই হার নির্ধারণ করা হয়েছিল। এর আগে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার বেশি করার দাবি জানানো হচ্ছিল। নতুন এই প্রস্তাবিত কাঠামো বাস্তবায়িত হলে শ্রমিক ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
কোন গ্রেডে কত বেতন পোশাক শ্রমিকদের?
কোন গ্রেডে কত বেতন পোশাক শ্রমিকদের?
অর্থনীতি ডেস্ক: পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এই নতুন প্রস্তাব তুলে ধরা হয়। প্রস্তাবিত কাঠামোতে চারটি গ্রেডে শ্রমিকদের সর্বোচ্চ মজুরি ধরা হয়েছে ৪৮ হাজার টাকা। এছাড়া কারখানার কর্মচারীদের জন্য চারটি গ্রেডে সর্বনিম্ন ৪০ হাজার থেকে সর্বোচ্চ ৫৫ হাজার টাকা মজুরি প্রস্তাব করা হয়েছে।প্রস্তাব অনুযায়ী পোশাকশ্রমিকদের গ্রেড-১ থেকে গ্রেড-৪ পর্যন্ত চারটি স্তর রাখা হয়েছে। এর মধ্যে গ্রেড-১-এর সিনিয়র অপারেটরদের মাসিক মোট মজুরি ৪৮ হাজার টাকা এবং গ্রেড-৪-এর
হেলপারদের জন্য ৩২ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। দক্ষতাসম্পন্ন শ্রমিকদের গ্রেড-২-এ ৪৩ হাজার টাকা এবং জুনিয়র মেশিন অপারেটরদের গ্রেড-৩-এ ৩৮ হাজার টাকা মজুরি দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি তিন মাসের শিক্ষানবিশ শ্রমিকদের জন্য মাসিক ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব রয়েছে।অন্যদিকে পোশাক কারখানার কর্মচারীদের জন্যও চারটি গ্রেডে পৃথক মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই কাঠামোর গ্রেড-১-এর কর্মচারীদের মাসিক মজুরি ৫৫ হাজার টাকা এবং গ্রেড-৪-এর পিয়ন ও কুক পদের জন্য ৪০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এছাড়া গ্রেড-২-এর কর্মচারীদের ৫০ হাজার
এবং গ্রেড-৩-এর কর্মচারীদের ৪৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাবিত এই কাঠামোতে খাদ্যভাতা মজুরির আওতাভুক্ত হবে না বলে স্পষ্ট করা হয়েছে।উল্লেখ্য, বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোতে এই হার নির্ধারণ করা হয়েছিল। এর আগে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার বেশি করার দাবি জানানো হচ্ছিল। নতুন এই প্রস্তাবিত কাঠামো বাস্তবায়িত হলে শ্রমিক ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত