প্রযুক্তি ডেস্ক: ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহের বিতর্কিত সিদ্ধান্ত থেকে অবশেষে পিছু হটেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। সম্প্রতি ইনস্টাগ্রাম ও ফেইসবুকের মূল কোম্পানিটি তাদের ব্যবসায়িক অ্যাকাউন্ট পরিচালনার শর্তাবলীতে আনা নতুন আপডেট স্থগিতের ঘোষণা দিয়েছে। প্রাথমিক সেই নিয়ম অনুযায়ী প্ল্যাটফর্মগুলোর নিজস্ব এআই মডেল প্রশিক্ষণে ব্যবহারকারীদের ডেটা ব্যবহারের এখতিয়ার দেওয়া হয়েছিল।
অক্টোবরের মাঝামাঝিতে এই আপডেট শর্তাবলীর খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাজনীতিবিদসহ বিভিন্ন মহল মেটার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে মুখ খুলেছিলেন। সমালোচকদের মতে, ব্যবসায়ীদের নিজস্ব ওয়েবসাইটের নিয়ন্ত্রণ ছাড়তে বাধ্য করা কনটেন্ট প্রকাশক ও স্বত্বাধিকারীদের জন্য অসম্মানজনক।
গ্রাহকদের এই তীব্র ক্ষোভ প্রশমনে মেটা শুরুতে শর্তাবলীতে পরিবর্তন আনার চেষ্টা চালায় এবং এআই সিস্টেমে ডেটা অন্তর্ভুক্ত করার ভয় দূর করতে ‘ট্রেইন’ শব্দটি মুছে ফেলে। তবে প্রতিবাদের মুখে নির্ধারিত সময়সীমা বারবার পেছাতে বাধ্য হয় মার্কিন প্রযুক্তি কোম্পানিটি। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী কুড়ি নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল।
মেটার বিজনেস হেল্প সেন্টারের একটি আপডেটেড পাতায় জানানো হয়েছে যে তারা সংশ্লিষ্ট পার্টনারদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন। এ বিষয়ে নতুন কিছু জানানোর মতো থাকলে পরবর্তীতে বিস্তারিত আপডেট দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়। এছাড়া জানানো হয়েছে যে কোম্পানিটির প্রচলিত শর্তাবলীই আপাতত বহাল থাকবে।
অনুমতি ছাড়া তথ্য সংগ্রহের নিয়ম থেকে পিছু হটল মেটা
অনুমতি ছাড়া তথ্য সংগ্রহের নিয়ম থেকে পিছু হটল মেটা
প্রযুক্তি ডেস্ক: ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহের বিতর্কিত সিদ্ধান্ত থেকে অবশেষে পিছু হটেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। সম্প্রতি ইনস্টাগ্রাম ও ফেইসবুকের মূল কোম্পানিটি তাদের ব্যবসায়িক অ্যাকাউন্ট পরিচালনার শর্তাবলীতে আনা নতুন আপডেট স্থগিতের ঘোষণা দিয়েছে। প্রাথমিক সেই নিয়ম অনুযায়ী প্ল্যাটফর্মগুলোর নিজস্ব এআই মডেল প্রশিক্ষণে ব্যবহারকারীদের ডেটা ব্যবহারের এখতিয়ার দেওয়া হয়েছিল।অক্টোবরের মাঝামাঝিতে এই আপডেট শর্তাবলীর খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিশ্বজুড়ে তীব্র সমালোচনা
ও ক্ষোভের সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাজনীতিবিদসহ বিভিন্ন মহল মেটার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে মুখ খুলেছিলেন। সমালোচকদের মতে, ব্যবসায়ীদের নিজস্ব ওয়েবসাইটের নিয়ন্ত্রণ ছাড়তে বাধ্য করা কনটেন্ট প্রকাশক ও স্বত্বাধিকারীদের জন্য অসম্মানজনক।গ্রাহকদের এই তীব্র ক্ষোভ প্রশমনে মেটা শুরুতে শর্তাবলীতে পরিবর্তন আনার চেষ্টা চালায় এবং এআই সিস্টেমে ডেটা অন্তর্ভুক্ত করার ভয় দূর করতে ‘ট্রেইন’ শব্দটি মুছে ফেলে। তবে প্রতিবাদের মুখে নির্ধারিত সময়সীমা বারবার পেছাতে
বাধ্য হয় মার্কিন প্রযুক্তি কোম্পানিটি। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী কুড়ি নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল।মেটার বিজনেস হেল্প সেন্টারের একটি আপডেটেড পাতায় জানানো হয়েছে যে তারা সংশ্লিষ্ট পার্টনারদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন। এ বিষয়ে নতুন কিছু জানানোর মতো থাকলে পরবর্তীতে বিস্তারিত আপডেট দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়। এছাড়া জানানো হয়েছে যে কোম্পানিটির প্রচলিত শর্তাবলীই আপাতত বহাল থাকবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত