আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের আনতালিয়া শহরে চলমান জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বাইরে পরিবেশ দূষণের পাশাপাশি ফিলিস্তিন গণহত্যা ও সাম্রাজ্যবাদী সন্ত্রাসের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন দেশের তরুণরা। সম্প্রতি সম্মেলনস্থলের প্রবেশপথে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার শতাধিক তরুণ সমবেত হয়ে এই বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাদের মাথা ও শরীরে ফিলিস্তিনের খুফিয়া জড়ানো ছিল এবং নানা স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন প্রদর্শিত হয়। আন্দোলনরত তরুণরা অবিলম্বে সামরিক আগ্রাসন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদী লুণ্ঠনের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিক্ষোভকারী তরুণদের মূল দাবিগুলোর মধ্যে ছিল দুর্বল দেশের বিরুদ্ধে সামরিকীকরণ বন্ধ করা এবং গণহত্যার সঙ্গে জড়িতদের অস্ত্র, জ্বালানি ও বন্দর সুবিধা পুরোপুরি বন্ধ রাখা। তারা যুদ্ধ ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরুদ্ধে উচ্চ কণ্ঠে আওয়াজ তোলেন এবং সম্মেলনে উপস্থিত অন্যান্য অংশগ্রহণকারীরাও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। ওমানের অধিকারকর্মী নাহাদ খালিফা আল সালমি দখলদারিত্বের বিরুদ্ধে বৈশ্বিক জাগরণ তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ইউক্রেইনের অধিকারকর্মী মারিয়ানা সিম্বালিউক মন্তব্য করেন যে, যারা মানুষ হত্যা ও গণহত্যা চালাচ্ছে, তারাই একই সঙ্গে প্রকৃতি ধ্বংসের জন্য দায়ী।
লেবাননের অধিকারকর্মী হ্যালা ইসরায়েলের অন্যায় আগ্রাসনের কারণে তাদের ভূমি ও জীবন বিপন্ন হওয়ার কথা জানিয়ে গণহত্যাকারীদের বিচার দাবি করেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব তরুণ যুদ্ধ, সাম্রাজ্যবাদ ও কার্বন নিঃসরণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেন। বাংলাদেশের পরিবেশ আন্দোলনের সংগঠক আমিরুল রাজিব এই আন্দোলনে সংহতি জানিয়ে বলেন যে, বৈশ্বিক উষ্ণতা শুধু মানুষ নয়, বরং পুরো বাস্তুতন্ত্র ও প্রাণ-প্রকৃতিকে ধ্বংস করছে।
আমিরুল রাজিব আরও উল্লেখ করেন যে, যুদ্ধ, রাষ্ট্রীয় সন্ত্রাস এবং জীবাশ্ম জ্বালানি নির্ভর বৈশ্বিক অর্থনীতির পেছনে একই দুষ্ট চক্র সক্রিয় রয়েছে। মানুষের পাশাপাশি সামগ্রিক প্রাণবৈচিত্র্য রক্ষার্থে অবিলম্বে জলবায়ু ন্যায্যতা নিশ্চিত ও বাস্তবায়ন করা জরুরি। তরুণদের এই জাগরণকে সাধুবাদ জানিয়ে তিনি হঠকারী সিদ্ধান্ত বাদ দিয়ে প্রকৃতিবান্ধব বৈশ্বিক জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নের তাগিদ দেন। উল্লেখ্য, এই জলবায়ু সম্মেলন ৯ নভেম্বর শুরু হয়ে ২০ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে।
কপ-৩১: তরুণদের কণ্ঠে যুদ্ধ ও সাম্রাজ্যবাদবিরোধী ডাক
কপ-৩১: তরুণদের কণ্ঠে যুদ্ধ ও সাম্রাজ্যবাদবিরোধী ডাক
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের আনতালিয়া শহরে চলমান জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বাইরে পরিবেশ দূষণের পাশাপাশি ফিলিস্তিন গণহত্যা ও সাম্রাজ্যবাদী সন্ত্রাসের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন দেশের তরুণরা। সম্প্রতি সম্মেলনস্থলের প্রবেশপথে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার শতাধিক তরুণ সমবেত হয়ে এই বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাদের মাথা ও শরীরে ফিলিস্তিনের খুফিয়া জড়ানো ছিল এবং নানা স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন প্রদর্শিত হয়। আন্দোলনরত তরুণরা অবিলম্বে সামরিক আগ্রাসন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদী লুণ্ঠনের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।বিক্ষোভকারী তরুণদের মূল দাবিগুলোর মধ্যে ছিল দুর্বল দেশের বিরুদ্ধে সামরিকীকরণ বন্ধ করা এবং গণহত্যার সঙ্গে জড়িতদের অস্ত্র, জ্বালানি
ও বন্দর সুবিধা পুরোপুরি বন্ধ রাখা। তারা যুদ্ধ ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরুদ্ধে উচ্চ কণ্ঠে আওয়াজ তোলেন এবং সম্মেলনে উপস্থিত অন্যান্য অংশগ্রহণকারীরাও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। ওমানের অধিকারকর্মী নাহাদ খালিফা আল সালমি দখলদারিত্বের বিরুদ্ধে বৈশ্বিক জাগরণ তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ইউক্রেইনের অধিকারকর্মী মারিয়ানা সিম্বালিউক মন্তব্য করেন যে, যারা মানুষ হত্যা ও গণহত্যা চালাচ্ছে, তারাই একই সঙ্গে প্রকৃতি ধ্বংসের জন্য দায়ী।লেবাননের অধিকারকর্মী হ্যালা ইসরায়েলের অন্যায় আগ্রাসনের কারণে তাদের ভূমি ও জীবন বিপন্ন হওয়ার কথা জানিয়ে গণহত্যাকারীদের বিচার দাবি করেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব তরুণ যুদ্ধ, সাম্রাজ্যবাদ ও কার্বন নিঃসরণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে
তোলার বার্তা দেন। বাংলাদেশের পরিবেশ আন্দোলনের সংগঠক আমিরুল রাজিব এই আন্দোলনে সংহতি জানিয়ে বলেন যে, বৈশ্বিক উষ্ণতা শুধু মানুষ নয়, বরং পুরো বাস্তুতন্ত্র ও প্রাণ-প্রকৃতিকে ধ্বংস করছে।আমিরুল রাজিব আরও উল্লেখ করেন যে, যুদ্ধ, রাষ্ট্রীয় সন্ত্রাস এবং জীবাশ্ম জ্বালানি নির্ভর বৈশ্বিক অর্থনীতির পেছনে একই দুষ্ট চক্র সক্রিয় রয়েছে। মানুষের পাশাপাশি সামগ্রিক প্রাণবৈচিত্র্য রক্ষার্থে অবিলম্বে জলবায়ু ন্যায্যতা নিশ্চিত ও বাস্তবায়ন করা জরুরি। তরুণদের এই জাগরণকে সাধুবাদ জানিয়ে তিনি হঠকারী সিদ্ধান্ত বাদ দিয়ে প্রকৃতিবান্ধব বৈশ্বিক জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নের তাগিদ দেন। উল্লেখ্য, এই জলবায়ু সম্মেলন ৯ নভেম্বর শুরু হয়ে ২০ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত