সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক করাচির পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত ৯

করাচির পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত ৯

পাকিস্তানের করাচিতে পুলিশপ্রধানের কার্যালয়ে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। স্থানীয় সময় শুক্রবার  সন্ধ্যা ৭টার পরপরই এ হামলা চালানো হয়েছে। এরই মধ্যে শারিয়া ফয়সাল এলাকায় অবস্থিত ওই কার্যালয়ে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন’র প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ডনের খবরে বলা হয়েছে, শরিয়া ফয়সালে অবস্থিত করাচি পুলিশ প্রধানের অফিসে ৮ থেকে ১০ জন অস্ত্রধারী আক্রমণ করেছে। পুলিশের অভিযান চলছে। এখন পর্যন্ত দুইজন সন্ত্রাসী এবং নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য নিহত হয়েছেন। সন্ত্রাসীরা গ্রেনেড ছুড়ে মেরেছে।

খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর পোশাক পরে হামলা শুরু করে। পরিচ্ছন্নতা অভিযানে রেঞ্জারর্স এবং পুলিশ সদস্যরা নেতৃত্ব দিচ্ছে।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ বলেন, এখন পর্যন্ত পাঁচতলা ভবনের তিনতলা মুক্ত করা হয়েছে। ওই এলাকায় পাকিস্তানের একটি বিমানঘাঁটিও রয়েছে। সেটিতেও হামলা হয়েছে। এখন পর্যন্ত প্রকৃত হতাহতের খবর বলা যাচ্ছে না। সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

তেহরিক-ই তালেবান (টিটিপি) আক্রমণের দায় স্বীকার করেছে।

সন্ত্রাসী হামলার বৃত্ত থেকে বেরই হতে পারছে না পাকিস্তান। এর আগে গত ৩০ জানুয়ারি পেশোয়ারের পুলিশ লাইনস এলাকায় একটি মসজিদের ভেতর নামাজের সময় বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হন। আর এবার করাচির পুলিশ প্রধানের অফিসে হামলা চালিলো সন্ত্রাসীরা।

খুঁজুন