রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি করিডোর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার

করিডোর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, করিডোর নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। এই সরকারের দায়িত্ব নির্বাচন দেয়া। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সরকারের গুরু দায়িত্ব এ দেশের মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জুলাই আন্দোলনে শহীদদের আত্মা শান্তি পাবে। তিনি আরও বলেন, ‘দেশে শান্তিশৃঙ্খলা ফেরাতে নির্বাচন প্রয়োজন।

মানবিক করিডোর নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘করিডোর নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। এই সরকারের দায়িত্ব নির্বাচন দেয়া।’

খুঁজুন