চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীর জুলধা ইউনিয়নের জামতলা এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারের একটি গোডাউন ঘিরে মধ্যরাতের অভিযান ও পরবর্তী সংবাদ প্রকাশ নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবসা পরিচালনার অভিযোগে উপজেলা প্রশাসন ও পুলিশ অভিযান চালালেও ঘটনাস্থলে অভিযোগের সত্যতা না পাওয়ায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যেও উঠে এসেছে একই তথ্য।
তবে গোডাউনটিকে ঘিরে সংবাদ প্রকাশের পেছনে অর্থ দাবির অভিযোগ সামনে এসেছে। গোডাউনের এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, কয়েকজন কথিত সাংবাদিক গত কয়েক দিন ধরে গোডাউন সংশ্লিষ্টদের কাছে টাকা দাবি করছিলেন। টাকা না দেওয়ায় তাঁরা প্রশাসনের কাছে গোডাউনটিতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগ দেন।
তবে কারা অর্থ দাবি করেছেন, তাঁদের নামও প্রকাশ করতে চাননি তিনি। ফলে অভিযান, অভিযানের ফলাফল এবং পরবর্তী সংবাদ প্রকাশের ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি ঘটে গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১টার মধ্যে। কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের জামতলা এলাকায় একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পুলিশ।
এত রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার বিষয়টি নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে অভিযোগের প্রকৃতি, অভিযানের সময় নির্ধারণ এবং অভিযান শেষে কী পাওয়া গেছে—এসব বিষয় যথাযথভাবে প্রকাশ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম জানান, গোডাউনটির বিষয়ে অভিযোগ পাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) কে অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। অভিযানে অবৈধ কোনো কিছুর সত্যতা না পাওয়ায় ব্যবস্থা নেওয়া হয়নি।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা বলেন, "আমি ইউএনও স্যারের তাৎক্ষণিক নির্দেশ মোতাবেক রাত ১২টায় অভিযানে গিয়েছি। মোবাইল কোর্ট পরিচালনা করতে হলে ম্যাজিস্ট্রেটের সম্মুখে অপরাধ সংঘটিত অথবা উদঘাটিত হতে হয়। সাক্ষী, অপরাধী এবং অপরাধের প্রমাণক ঘটনাস্থলে থাকতে হয়। কিন্তু এই ক্ষেত্রে কোনোটাই ম্যাজিস্ট্রেটের সম্মুখে ঘটেনি। নিরপরাধ কোনো ব্যক্তির উপর রাষ্ট্র বাদী হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারে না। তাই পরবর্তীতে সঠিক তথ্যের ভিত্তিতে পুনরায় অভিযান পরিচালিত হবে বলে অভিযান সমাপ্ত করেছি এবং নজরদারিতে রাখা হবে বলেছি।"
ম্যাজিস্ট্রেটের বক্তব্য অনুযায়ী, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলেও ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনার প্রয়োজনীয় অপরাধের উপাদান পাওয়া যায়নি। ফলে আইনগত ব্যবস্থা না নিয়ে অভিযান সমাপ্ত করা হয়।
অভিযানে অংশ নেওয়া শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শফি উল্লাহ বলেন, “রাত ১টার দিকে আমিসহ ফোর্স ভ্রাম্যমাণ আদালতে অংশ নিতে ওখানে যাই। পরে গোডাউন ঘুরে দেখা গেছে, ম্যাজিস্ট্রেট স্যার সম্ভবত যে তথ্যের ভিত্তিতে অভিযান করলেন, সেটার সত্যতা না পাওয়ায় চলে যান। আমরাও বিরূপ কিছু দেখিনি। তাই ফিরে আসি।”
প্রশাসন ও পুলিশের বক্তব্যে স্পষ্ট, সেদিন অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে অপরাধের প্রমাণ না পাওয়া আর গোডাউনটির সব কার্যক্রম আইনসম্মত হওয়া এক বিষয় নয়। এলপিজি গ্যাসের মতো দাহ্য পণ্য সংরক্ষণের ক্ষেত্রে জননিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনার পাশাপাশি গোডাউনটির বৈধতা ও নিরাপত্তা নিশ্চিত করাও প্রশাসনের দায়িত্ব।
গোডাউনটিতে আগে কাজ করা মোহাম্মদ মিজান জানান, তাঁর মালিক এলপিজি গ্যাসের ‘সুপার’ বোতল ডিলারের কাছ থেকে কিনে ২০ থেকে ৫০ টাকা বাড়তি দিয়ে বিক্রি করেন। তিনি আগে গোডাউনটি দেখাশোনা করতেন। তবে বেতন কম হওয়ায় প্রায় ২০ দিন আগে চাকরি ছেড়ে দিয়েছেন।
মিজানের ভাষ্য, গোডাউনটি মূলত চন্দনাইশের মাহমুদ নামে এক ব্যক্তির। তবে প্রতিবেদক মাহমুদের ফোন নম্বর চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।
পরবর্তীতে পাশের একটি দোকান থেকে মাহমুদের একটি ফোন নম্বর সংগ্রহ করেন প্রতিবেদক। ওই নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে গোডাউনের মালিকের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
মোহাম্মদ মিজান আরও বলেন, অভিযানের সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, গোডাউনটিতে এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তর বা রিফিল করা হয় বলে কোনো প্রমাণ মিলেনি। এ ধরনের কোনো সরঞ্জামও সেখানে পাওয়া যায়নি। মিজানের বক্তব্য অনুযায়ী, এ কারণে অভিযানকারী দল ফিরে যায় বলে তিনি জানান।
বিশ্বস্ত সূত্রের অভিযোগ, গোডাউন সংশ্লিষ্টদের কাছে কয়েকজন কথিত সাংবাদিক বারবার অর্থ দাবি করেছিলেন। অর্থ না দেওয়ার পর গোডাউনটি অবৈধভাবে পরিচালিত হচ্ছে—এমন অভিযোগ প্রশাসনের কাছে দেওয়া হয়। পরবর্তী সময়ে অভিযান ও সংবাদ প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে অর্থ দাবির বিষয়টি সামনে আসে।
সাংবাদিকতার পরিচয়ে কেউ অর্থ দাবি করে থাকলে তা গুরুতর অভিযোগ এবং তদন্তের দাবি রাখে। তবে অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা সমীচীন নয়। সংশ্লিষ্টদের বক্তব্য ও তথ্য যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন।
জুলধা ইউনিয়নের যুবদল নেতা মিজানুর রহমান বলেন, “আজকাল কর্ণফুলীতে হাঁটা যাচ্ছে না। ভুয়া অনলাইন টিভি নামে আজগুবি কর্মকাণ্ড করা কিছু বোগাস সাংবাদিকদের জন্য। অ্যান্ড্রয়েড মোবাইল একটা থাকলেই নিজেই ফেসবুক পেইজ একটা খুলে সেও সাংবাদিক নাকি। সাধারণ মানুষ খুব হয়রানির শিকার হচ্ছে।”
তিনি আরও বলেন, “তাদের অপসাংবাদিকতার কারণে প্রকৃত সাংবাদিকদের মান-সম্মান নষ্ট হচ্ছে। প্রশাসনেরও উচিত কেউ সাংবাদিক পরিচয় দিলে আগে তার পত্রিকা বা টিভির অনুমোদন-নিবন্ধন আছে কি না জানা। তারপর বক্তব্য দেওয়া। না হয় কোনো ধরনের সহযোগিতা না করা। তাহলেই অপসাংবাদিকতা কমবে।”
কর্ণফুলীর এই ঘটনা প্রশাসন ও গণমাধ্যম—দুই পক্ষের দায়িত্বশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করা প্রশাসনের দায়িত্ব। তবে অভিযানে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে সেটিও যথাযথভাবে প্রকাশ করা জরুরি। পাশাপাশি গোডাউনটির লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা যাচাই করে প্রয়োজন হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া উচিত।
অন্যদিকে, সাংবাদিকতার পরিচয়ে অর্থ দাবির অভিযোগ উঠলে তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং অভিযোগ ও প্রমাণের মধ্যে পার্থক্য বজায় রাখা গণমাধ্যমের মৌলিক দায়িত্ব।
একটি অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হওয়া স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। কিন্তু অভিযানের ফলাফল, সংশ্লিষ্টদের বক্তব্য ও প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ না হলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। বিশেষ করে জননিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট গ্যাস গোডাউনের মতো বিষয়ে তথ্যের যথার্থতা ও স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্ণফুলীর এ ঘটনায় তাই গোডাউনের বৈধতা ও নিরাপত্তা যাচাই, অর্থ দাবির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সংবাদ প্রকাশের প্রক্রিয়া পর্যালোচনা—সবই প্রয়োজন। প্রশাসনের স্বচ্ছ ব্যাখ্যা ও দায়িত্বশীল সাংবাদিকতাই পারে প্রকৃত ঘটনা সামনে আনতে এবং জনস্বার্থ নিশ্চিত করতে।
কর্ণফুলীতে এলপিজি গোডাউনে মধ্যরাতে প্রশাসনের অভিযান, প্রমাণের অভাবে আইনগত ব্যবস্থা ছাড়াই সমাপ্ত
কর্ণফুলীতে এলপিজি গোডাউনে মধ্যরাতে প্রশাসনের অভিযান, প্রমাণের অভাবে আইনগত ব্যবস্থা ছাড়াই সমাপ্ত
চট্টগ্রাম প্রতিনিধিচট্টগ্রামের কর্ণফুলীর জুলধা ইউনিয়নের জামতলা এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারের একটি গোডাউন ঘিরে মধ্যরাতের অভিযান ও পরবর্তী সংবাদ প্রকাশ নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবসা পরিচালনার অভিযোগে উপজেলা প্রশাসন ও পুলিশ অভিযান চালালেও ঘটনাস্থলে অভিযোগের সত্যতা না পাওয়ায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যেও উঠে এসেছে একই তথ্য।তবে গোডাউনটিকে ঘিরে সংবাদ প্রকাশের পেছনে অর্থ দাবির অভিযোগ সামনে এসেছে। গোডাউনের এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, কয়েকজন কথিত সাংবাদিক গত কয়েক দিন ধরে গোডাউন সংশ্লিষ্টদের কাছে টাকা দাবি করছিলেন। টাকা না দেওয়ায় তাঁরা প্রশাসনের কাছে গোডাউনটিতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগ দেন।তবে কারা অর্থ দাবি করেছেন, তাঁদের নামও প্রকাশ করতে চাননি তিনি। ফলে অভিযান, অভিযানের ফলাফল এবং পরবর্তী সংবাদ প্রকাশের ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি ঘটে গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১টার মধ্যে। কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের জামতলা এলাকায় একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পুলিশ।এত রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার বিষয়টি নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে অভিযোগের প্রকৃতি, অভিযানের সময় নির্ধারণ এবং অভিযান শেষে কী পাওয়া গেছে—এসব বিষয় যথাযথভাবে প্রকাশ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম জানান, গোডাউনটির বিষয়ে অভিযোগ পাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) কে অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। অভিযানে অবৈধ কোনো কিছুর সত্যতা না পাওয়ায় ব্যবস্থা নেওয়া হয়নি।সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা বলেন, "আমি ইউএনও স্যারের তাৎক্ষণিক নির্দেশ মোতাবেক রাত ১২টায় অভিযানে গিয়েছি। মোবাইল কোর্ট পরিচালনা করতে হলে ম্যাজিস্ট্রেটের সম্মুখে অপরাধ সংঘটিত অথবা উদঘাটিত হতে হয়। সাক্ষী, অপরাধী এবং অপরাধের প্রমাণক ঘটনাস্থলে থাকতে হয়। কিন্তু এই ক্ষেত্রে কোনোটাই ম্যাজিস্ট্রেটের সম্মুখে ঘটেনি। নিরপরাধ কোনো ব্যক্তির উপর রাষ্ট্র বাদী হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারে না। তাই পরবর্তীতে সঠিক তথ্যের ভিত্তিতে পুনরায় অভিযান পরিচালিত হবে বলে অভিযান সমাপ্ত
করেছি এবং নজরদারিতে রাখা হবে বলেছি।"ম্যাজিস্ট্রেটের বক্তব্য অনুযায়ী, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলেও ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনার প্রয়োজনীয় অপরাধের উপাদান পাওয়া যায়নি। ফলে আইনগত ব্যবস্থা না নিয়ে অভিযান সমাপ্ত করা হয়।অভিযানে অংশ নেওয়া শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শফি উল্লাহ বলেন, “রাত ১টার দিকে আমিসহ ফোর্স ভ্রাম্যমাণ আদালতে অংশ নিতে ওখানে যাই। পরে গোডাউন ঘুরে দেখা গেছে, ম্যাজিস্ট্রেট স্যার সম্ভবত যে তথ্যের ভিত্তিতে অভিযান করলেন, সেটার সত্যতা না পাওয়ায় চলে যান। আমরাও বিরূপ কিছু দেখিনি। তাই ফিরে আসি।”প্রশাসন ও পুলিশের বক্তব্যে স্পষ্ট, সেদিন অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে অপরাধের প্রমাণ না পাওয়া আর গোডাউনটির সব কার্যক্রম আইনসম্মত হওয়া এক বিষয় নয়। এলপিজি গ্যাসের মতো দাহ্য পণ্য সংরক্ষণের ক্ষেত্রে জননিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনার পাশাপাশি গোডাউনটির বৈধতা ও নিরাপত্তা নিশ্চিত করাও প্রশাসনের দায়িত্ব।গোডাউনটিতে আগে কাজ করা মোহাম্মদ মিজান জানান, তাঁর মালিক এলপিজি গ্যাসের ‘সুপার’ বোতল ডিলারের কাছ থেকে কিনে ২০ থেকে ৫০ টাকা বাড়তি দিয়ে বিক্রি করেন। তিনি আগে গোডাউনটি দেখাশোনা করতেন। তবে বেতন কম হওয়ায় প্রায় ২০ দিন আগে চাকরি ছেড়ে দিয়েছেন।মিজানের ভাষ্য, গোডাউনটি মূলত চন্দনাইশের মাহমুদ নামে এক ব্যক্তির। তবে প্রতিবেদক মাহমুদের ফোন নম্বর চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।পরবর্তীতে পাশের একটি দোকান থেকে মাহমুদের একটি ফোন নম্বর সংগ্রহ করেন প্রতিবেদক। ওই নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে গোডাউনের মালিকের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।মোহাম্মদ মিজান আরও বলেন, অভিযানের সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, গোডাউনটিতে এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তর বা রিফিল করা হয় বলে কোনো প্রমাণ মিলেনি। এ ধরনের কোনো সরঞ্জামও সেখানে পাওয়া যায়নি। মিজানের বক্তব্য অনুযায়ী, এ কারণে অভিযানকারী দল ফিরে যায় বলে তিনি জানান।বিশ্বস্ত সূত্রের অভিযোগ, গোডাউন সংশ্লিষ্টদের কাছে কয়েকজন কথিত সাংবাদিক বারবার অর্থ দাবি করেছিলেন। অর্থ না দেওয়ার পর গোডাউনটি অবৈধভাবে পরিচালিত হচ্ছে—এমন অভিযোগ প্রশাসনের কাছে দেওয়া হয়। পরবর্তী সময়ে অভিযান ও সংবাদ প্রকাশের ঘটনাকে
কেন্দ্র করে অর্থ দাবির বিষয়টি সামনে আসে।সাংবাদিকতার পরিচয়ে কেউ অর্থ দাবি করে থাকলে তা গুরুতর অভিযোগ এবং তদন্তের দাবি রাখে। তবে অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা সমীচীন নয়। সংশ্লিষ্টদের বক্তব্য ও তথ্য যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন।জুলধা ইউনিয়নের যুবদল নেতা মিজানুর রহমান বলেন, “আজকাল কর্ণফুলীতে হাঁটা যাচ্ছে না। ভুয়া অনলাইন টিভি নামে আজগুবি কর্মকাণ্ড করা কিছু বোগাস সাংবাদিকদের জন্য। অ্যান্ড্রয়েড মোবাইল একটা থাকলেই নিজেই ফেসবুক পেইজ একটা খুলে সেও সাংবাদিক নাকি। সাধারণ মানুষ খুব হয়রানির শিকার হচ্ছে।”তিনি আরও বলেন, “তাদের অপসাংবাদিকতার কারণে প্রকৃত সাংবাদিকদের মান-সম্মান নষ্ট হচ্ছে। প্রশাসনেরও উচিত কেউ সাংবাদিক পরিচয় দিলে আগে তার পত্রিকা বা টিভির অনুমোদন-নিবন্ধন আছে কি না জানা। তারপর বক্তব্য দেওয়া। না হয় কোনো ধরনের সহযোগিতা না করা। তাহলেই অপসাংবাদিকতা কমবে।”কর্ণফুলীর এই ঘটনা প্রশাসন ও গণমাধ্যম—দুই পক্ষের দায়িত্বশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করা প্রশাসনের দায়িত্ব। তবে অভিযানে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে সেটিও যথাযথভাবে প্রকাশ করা জরুরি। পাশাপাশি গোডাউনটির লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা যাচাই করে প্রয়োজন হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া উচিত।অন্যদিকে, সাংবাদিকতার পরিচয়ে অর্থ দাবির অভিযোগ উঠলে তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং অভিযোগ ও প্রমাণের মধ্যে পার্থক্য বজায় রাখা গণমাধ্যমের মৌলিক দায়িত্ব।একটি অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হওয়া স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। কিন্তু অভিযানের ফলাফল, সংশ্লিষ্টদের বক্তব্য ও প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ না হলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। বিশেষ করে জননিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট গ্যাস গোডাউনের মতো বিষয়ে তথ্যের যথার্থতা ও স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।কর্ণফুলীর এ ঘটনায় তাই গোডাউনের বৈধতা ও নিরাপত্তা যাচাই, অর্থ দাবির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সংবাদ প্রকাশের প্রক্রিয়া পর্যালোচনা—সবই প্রয়োজন। প্রশাসনের স্বচ্ছ ব্যাখ্যা ও দায়িত্বশীল সাংবাদিকতাই পারে প্রকৃত ঘটনা সামনে আনতে এবং জনস্বার্থ নিশ্চিত করতে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত