বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটির সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের দাবিতে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া।
গত ২৪ নভেম্বর ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের সামনে এবং পার্লামেন্ট হাউসের কাছে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. মো. সিরাজুল হকের নেতৃত্বে আয়োজিত এ সমাবেশে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও বিভিন্ন সহিংসতার অভিযোগ তুলে তাঁরা প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তব্য দেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. মো. সিরাজুল হক, সাধারণ সম্পাদক মেহেদি হাসান কচি, সিডনি আওয়ামী লীগের সভাপতি গাউসুল আলম শাহাজাদা, অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক শামীম নোমান এবং অস্ট্রেলিয়া মহিলা আওয়ামী লীগের সভাপতি বিলকিস জাহান। এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ড. মো. সিরাজুল হক বলেন, অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে সমাবেশে যোগ দিয়েছেন। পার্থ, অ্যাডিলেড, মেলবোর্ন, ক্যানবেরা ও ব্রিসবেনসহ বিভিন্ন শহর থেকে অংশগ্রহণকারীদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, আট দফা দাবির মাধ্যমে তাঁরা তাঁদের বক্তব্য তুলে ধরেছেন এবং বাংলাদেশ হাইকমিশন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁদের স্মারকলিপি গ্রহণ করেছে।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ড. সিরাজুল হক অভিযোগ করেন, দেশ এক সংকটময় সময় অতিক্রম করছে। তাঁর দাবি, বাংলাদেশে ৩ হাজার ২০০ পুলিশ সদস্য নিহত হয়েছেন, ৪৬০টি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিচারিক প্রমাণ ছাড়াই আওয়ামী লীগের ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ২০০টি বাড়িতে অগ্নিসংযোগ এবং নারী নির্যাতনের ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশকে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে শেখ হাসিনার বিকল্প নেই। ডিসেম্বরের দিকে সবাই তাকিয়ে আছেন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে এবং সেদিন সব প্রশ্নের জবাব পাওয়া যাবে।
বক্তব্যের শেষে তিনি বাংলাদেশের শান্তি ও মঙ্গল কামনা করেন।
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় প্রবাসী নেতাকর্মীদের বিক্ষোভ
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় প্রবাসী নেতাকর্মীদের বিক্ষোভ
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটির সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের দাবিতে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া। গত ২৪ নভেম্বর ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের সামনে এবং পার্লামেন্ট হাউসের কাছে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. মো. সিরাজুল হকের নেতৃত্বে আয়োজিত এ সমাবেশে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও বিভিন্ন সহিংসতার অভিযোগ তুলে তাঁরা প্রতিবাদ জানান। সমাবেশে বক্তব্য দেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. মো. সিরাজুল হক, সাধারণ সম্পাদক মেহেদি হাসান কচি, সিডনি আওয়ামী লীগের সভাপতি গাউসুল আলম
শাহাজাদা, অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক শামীম নোমান এবং অস্ট্রেলিয়া মহিলা আওয়ামী লীগের সভাপতি বিলকিস জাহান। এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ড. মো. সিরাজুল হক বলেন, অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে সমাবেশে যোগ দিয়েছেন। পার্থ, অ্যাডিলেড, মেলবোর্ন, ক্যানবেরা ও ব্রিসবেনসহ বিভিন্ন শহর থেকে অংশগ্রহণকারীদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আট দফা দাবির মাধ্যমে তাঁরা তাঁদের বক্তব্য তুলে ধরেছেন এবং বাংলাদেশ হাইকমিশন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁদের স্মারকলিপি গ্রহণ করেছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি
তুলে ধরে ড. সিরাজুল হক অভিযোগ করেন, দেশ এক সংকটময় সময় অতিক্রম করছে। তাঁর দাবি, বাংলাদেশে ৩ হাজার ২০০ পুলিশ সদস্য নিহত হয়েছেন, ৪৬০টি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিচারিক প্রমাণ ছাড়াই আওয়ামী লীগের ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ২০০টি বাড়িতে অগ্নিসংযোগ এবং নারী নির্যাতনের ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশকে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে শেখ হাসিনার বিকল্প নেই। ডিসেম্বরের দিকে সবাই তাকিয়ে আছেন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে এবং সেদিন সব প্রশ্নের জবাব পাওয়া যাবে। বক্তব্যের শেষে তিনি বাংলাদেশের শান্তি ও মঙ্গল কামনা করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত