বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে • জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড • নোয়াখালীতে গাঁজা সেবনের দায়ে দুজনের কারাদণ্ড • শ্রমিকদের মজুরি যতটুকু বাড়ানো হচ্ছে, সেটা ‘উল্লেখযোগ্য’: মাহদী আমিন • হাসিনা পাগলামি এখন ভারতকেও হজম করতে হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী • টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে ‘যৌন হয়রানির’ পর হামলা: জামিন পেলেন সেই অভিভাবক • ত্বকের যত্নে ভিটামিন ‘সি’ সেরাম ও ‘রেটিনল’ একসঙ্গে ব্যবহার করলে যা হয় • কর্ণফুলীতে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার • গিয়াস হত্যা ও আন্তঃজেলা ডাকাতি মামলার প্রধান আসামি তৌহিদ ডাকাত গ্রেপ্তার • শিশুদের এআই চ্যাটবট খেলনায় নিষেধাজ্ঞা নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের
কৃষি কৃষক কার্ড কবে চালু হবে

কৃষক কার্ড কবে চালু হবে

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ জানিয়েছেন, পয়লা বৈশাখের মধ্যে কৃষক কার্ড কার্যক্রম শুরু করা হবে। তবে এটি প্রাথমিকভাবে পাইলট আকারে ৮ থেকে ৯টি উপজেলায় চালু হবে। বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘আজকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মিটিং হয়েছে। আমরা যারা ওই কমিটিতে ছিলাম, আমরা আশা করছি যে, ইনশাআল্লাহ পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করতে পারব। আশা করি পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারব।’

একটি কার্ডের মাধ্যমে কৃষকরা কী ধরনের সুবিধা পাবেন—জানতে চাইলে তিনি বলেন, ‘যারা প্রান্তিক কৃষক আছে, একেবারে প্রান্তিক কৃষক; তাদেরকে কিছু বেনিফিট দেব ফ্যামিলি কার্ডের মতো। আর পরে একচুয়ালি আমাদের এই কার্ডের মূল উদ্দেশ্য যেটা আছে সেটা হলো উৎপাদন, ভোক্তা, কৃষি জমি, কৃষির পণ্য, ভ্যারাইটি—সবকিছু যেন নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্মেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসতে পারে।’বিনামূল্যে সার-বীজের কথা বলা হয়েছিল। বিনামূল্যে সার-বীজ কি পাবে কৃষকরা-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিনামূল্যে সার বোধহয় প্রান্তিক কৃষকদের ব্যাপারে বা একেবারে গরিব কৃষকদের প্রশ্নে বোধহয় ছিল। এটা নিয়ে আজকে আমাদের আলোচনা হয়নি।

খুঁজুন