কৃষি ও পরিবেশ ডেস্ক: চলতি আমন ধানের ভরা মৌসুমে অসময়ের বৃষ্টিপাতের ফলে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বিলের মাঠে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ওই এলাকার প্রায় তিন হাজার ৭৩৪ বিঘা ধানি জমির মধ্যে বর্তমানে প্রায় এক হাজার বিঘা জমি সম্পূর্ণ পানিতে নিমজ্জিত রয়েছে। পাকা ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকেরা ধান কাটতে পারছেন না এবং বড় ধরনের ফসলহানির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে কৃষকদের সারা বছরের পরিশ্রম পণ্ড হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহের বৃষ্টিতে মাঠের পাকা ধানগাছগুলো পানিতে শুয়ে পড়েছে এবং পরবর্তীতে মসুর, মটর, খেসারি ও সরিষা বীজ বপনের প্রস্তুতিও ব্যাহত হয়েছে।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, গত প্রায় তিন দশক ধরে এই এলাকার জলাবদ্ধতা নিরসনের নামে বিভিন্ন আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিবছরই আমন ধান কাটার সময়ে এই মাঠে পানি জমে থাকায় তাদের কাঙ্ক্ষিত ফসল ও রবি ফসলের বীজ নষ্ট হয়ে যায়। সত্তর ও আশির দশকের মতো কৃষকেরা এখন আধুনিক প্রযুক্তির ব্যবহার করে জমির উপরিভাগের উচ্চতা মুরে পানি নিষ্কাশনের উপযুক্ত স্থান চিহ্নিত করার দাবি জানিয়েছেন। তারা মনে করেন, যথাযথ স্থানে প্রয়োজনীয় চেম্বার নির্মাণ এবং ভূগর্ভস্থ নিষ্কাশন চ্যানেল স্থাপন করলেই কেবল এই দীর্ঘস্থায়ী সংকটের স্থায়ী সমাধান সম্ভব।
হরিপুর ইউনিয়নের সবচেয়ে বড় এই ধান আবাদি মাঠে জলাবদ্ধতার কথা স্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদ জানান, ড্রেনেজ খাল ও কালভার্ট দখল এবং অপরিকল্পিত ঘরবাড়ি নির্মাণের ফলেই মূলত এই সমস্যা তৈরি হয়েছে। এই দুর্ভোগ চিরতরে দূর করতে হলে সরকারিভাবে বড় প্রকল্প বাস্তবায়ন এবং সকলের সম্মিলিত সদিচ্ছা প্রয়োজন। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ওই ব্লকে ৩৭৫ হেক্টর আবাদি জমির মধ্যে প্রায় সাড়ে ৩৫০ হেক্টরে বছরে তিনবার চাষাবাদ করা হয় এবং সাম্প্রতিক জলাবদ্ধতার বিষয়টি এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাত বলেছেন, অসময়ের বৃষ্টির কারণে কিছু এলাকায় পাকা ধান কাটায় সাময়িক বিঘ্ন ঘটলেও যেসব মাঠে দীর্ঘ জলাবদ্ধতা রয়েছে, সেখানে স্থায়ী নিষ্কাশনের জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। দীর্ঘ ৩০ বছর ধরে চলে আসা এই সমস্যা সম্পর্কে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ জানান, কৃষি কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জানার পর তিনি দ্রুত এলাকাটি সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সরাসরি কৃষকদের কাছ থেকে তাদের সমস্যা ও দাবি শুনে তা সমাধানের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।
কুষ্টিয়ায় জলাবদ্ধতায় ১ হাজার বিঘা আমন ধান পানির নিচে, ফসলহানির শঙ্কা
কুষ্টিয়ায় জলাবদ্ধতায় ১ হাজার বিঘা আমন ধান পানির নিচে, ফসলহানির শঙ্কা
কৃষি ও পরিবেশ ডেস্ক: চলতি আমন ধানের ভরা মৌসুমে অসময়ের বৃষ্টিপাতের ফলে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বিলের মাঠে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ওই এলাকার প্রায় তিন হাজার ৭৩৪ বিঘা ধানি জমির মধ্যে বর্তমানে প্রায় এক হাজার বিঘা জমি সম্পূর্ণ পানিতে নিমজ্জিত রয়েছে। পাকা ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকেরা ধান কাটতে পারছেন না এবং বড় ধরনের ফসলহানির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে কৃষকদের সারা বছরের পরিশ্রম পণ্ড হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহের বৃষ্টিতে মাঠের পাকা ধানগাছগুলো পানিতে শুয়ে পড়েছে এবং পরবর্তীতে মসুর, মটর, খেসারি ও সরিষা বীজ বপনের প্রস্তুতিও ব্যাহত হয়েছে।ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, গত প্রায় তিন দশক ধরে এই এলাকার জলাবদ্ধতা নিরসনের নামে বিভিন্ন আশ্বাস দেওয়া
হলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিবছরই আমন ধান কাটার সময়ে এই মাঠে পানি জমে থাকায় তাদের কাঙ্ক্ষিত ফসল ও রবি ফসলের বীজ নষ্ট হয়ে যায়। সত্তর ও আশির দশকের মতো কৃষকেরা এখন আধুনিক প্রযুক্তির ব্যবহার করে জমির উপরিভাগের উচ্চতা মুরে পানি নিষ্কাশনের উপযুক্ত স্থান চিহ্নিত করার দাবি জানিয়েছেন। তারা মনে করেন, যথাযথ স্থানে প্রয়োজনীয় চেম্বার নির্মাণ এবং ভূগর্ভস্থ নিষ্কাশন চ্যানেল স্থাপন করলেই কেবল এই দীর্ঘস্থায়ী সংকটের স্থায়ী সমাধান সম্ভব।হরিপুর ইউনিয়নের সবচেয়ে বড় এই ধান আবাদি মাঠে জলাবদ্ধতার কথা স্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদ জানান, ড্রেনেজ খাল ও কালভার্ট দখল এবং অপরিকল্পিত ঘরবাড়ি নির্মাণের ফলেই মূলত এই সমস্যা তৈরি হয়েছে। এই দুর্ভোগ চিরতরে দূর করতে হলে সরকারিভাবে বড় প্রকল্প বাস্তবায়ন এবং সকলের সম্মিলিত সদিচ্ছা প্রয়োজন। কৃষি
বিভাগের তথ্য অনুযায়ী, ওই ব্লকে ৩৭৫ হেক্টর আবাদি জমির মধ্যে প্রায় সাড়ে ৩৫০ হেক্টরে বছরে তিনবার চাষাবাদ করা হয় এবং সাম্প্রতিক জলাবদ্ধতার বিষয়টি এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।কুষ্টিয়া সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাত বলেছেন, অসময়ের বৃষ্টির কারণে কিছু এলাকায় পাকা ধান কাটায় সাময়িক বিঘ্ন ঘটলেও যেসব মাঠে দীর্ঘ জলাবদ্ধতা রয়েছে, সেখানে স্থায়ী নিষ্কাশনের জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। দীর্ঘ ৩০ বছর ধরে চলে আসা এই সমস্যা সম্পর্কে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ জানান, কৃষি কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জানার পর তিনি দ্রুত এলাকাটি সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সরাসরি কৃষকদের কাছ থেকে তাদের সমস্যা ও দাবি শুনে তা সমাধানের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত