রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি কুমিল্লা বিবিরবাজার সীমান্তে মাদারীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন আটক

কুমিল্লা বিবিরবাজার সীমান্তে মাদারীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন আটক

এ.কে পলাশ - কুমিল্লা প্রতিনিধি ::

কুমিল্লা বিবির বাজার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সন্দেহজনক চলাফেরার সময় মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছেন ১০-বিজিবির বিবির বাজার ক‍্যাম্পের সদস্যরা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে জেলার সদর উপজেলার বিবির বাজার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবি সদস্যরা।

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন-১০ এর অধিনায়ক লে. কর্নেল মো: ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিনায়ক লে.কর্নেল মো: ইফতেখার হোসেন এ বার্তায় জানান, সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আওতাধীন বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এম এম শাহাবুদ্দিন মোল্লা (৬৫) নামক একজন বাংলাদেশী নাগরিক সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি তাকে আটক করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে তিনি উক্ত এলাকায় ঘোরাফেরা করেছিলেন বলে তিনি জানান।

আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। 

খুঁজুন