সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কুমিল্লায় বিএনপির নাম ভাঙিয়ে যুবলীগ নেতা রুবেলের চাঁদাবাজি

কুমিল্লায় বিএনপির নাম ভাঙিয়ে যুবলীগ নেতা রুবেলের চাঁদাবাজি

কুমিল্লা ব্যুরো : কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় ব্যবসায়ীরা ক্রমেই আতঙ্কিত। নগরীতে বিএনপির নাম ভাঙিয়ে  যুবলীগ নেতার চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। বুধবার দুপুরে নগরীর চকবাজার এলাকায় দোকান বন্ধ করে রাস্তায় নেমে আসেন তারা। এ সময় তারা চকবাজার রাজগঞ্জ রাস্তা বন্ধ করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ।

জানা যায়, রুবেল কুমিল্লার সাবেক এমপি বাহারের কর্মী ছিলো। যুবলীগ নেতা ছিলো। তাদের কোনো দল নেই । যখন যেই দল ক্ষমতায় আসে তখন সেই দলের অনুসারী হয়ে যায় এই সুযোগ সন্ধানীরা । এলাকায় দাপট বিস্তার করেছেন রুবেল নামে একজন চাঁদাবাজ, যিনি হুমকি ও চাপের মাধ্যমে নিয়মিত ব্যবসায়ীদের অর্থ আদায় করছেন।

স্থানীয়রা জানাচ্ছেন, রুবেল আগে যুবলীগ নেতা ছিলেন। বর্তমানে তিনি নিজের পরিচয় দেন বিএনপির নেতা হিসেবে। ব্যবসায়ীদের অভিযোগ, টাকা না দিলে রুবেল হুমকি দিয়ে ব্যবসা চালাতে বাধা দেন।

একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানালেন, “প্রতিদিনই হুমকি-ধমকির মুখোমুখি হচ্ছি। টাকা দিতে না পারলে ব্যবসায় বাধা আসে, আমরা নিরাপদ বোধ করি না।”

বাজারের ক্রেতা ও দোকানিরা বলছেন, রুবেলের দাপটের কারণে চকবাজারে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ না থাকায় ব্যবসায়ীরা নীরবভাবে তাদের দিন কাটাচ্ছেন।

স্থানীয়রা আশা করছেন, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করবে এবং ব্যবসায়ীদের ওপর এই চাঁদাবাজি বন্ধ হবে।

খুঁজুন