সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কুমিল্লায় মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখা‌লো শিক্ষার্থীরা

কুমিল্লায় মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখা‌লো শিক্ষার্থীরা

কু‌মিল্লা ব্যুরো ঃ

কুমিল্লার দেবিদ্বারে গাছের চারা হাতে নিয়ে মাদক বাল্যবিবাহ ও ইভটিজিংকে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। 

 মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে উপজেলার মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ে গাছের চারা হাতে নিয়ে মাদক বাল্য বিবাহ এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে শপথ নিয়েছেন ৭০০ শিক্ষার্থী।

পরে তারা এক হাতে মাদককে লাল কার্ড প্রদর্শন ও অন্যহাতে সবুজ গাছের চারা নিয়ে দেশপ্রেমে জাগ্রত হতে শপথ নেন।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক আবুল খায়ের।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ নানু মিয়া সরকার, সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জামির হোসেন, সাংবাদিক সুমন সরকার, সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক রাগীব মাহতাব, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মহিউদ্দিন প্রমুখ।

শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো ধুমপান কিংবা মাদক সেবন না করতে এবং দেশপ্রেমে জাগ্রত হতে শপথ পাঠ করার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম জানান, সদস্যরা তাদের জমানো টাকায় ৩০ জুলাই থেকে এক লাখ গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছেন। আগামী তিন মাস এ কার্যক্রম সারাদেশে পরিচালনা করা হবে।  গত ৬ বছরে সংগঠনটি সাড়ে পাঁচ লাখ গাছের চারা বিতরণ করেছেন।  এ বছরও সারাদেশে ১ লাখ গাছের চারা বিতরণ করা হবে শিক্ষার্থীদের মাঝে।

খুঁজুন