মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক , কুমিল্লাঃ

ঢাকা -চট্টগ্রাম মহাসড়‌কের কু‌মিল্লা সদর দক্ষিন উপজেলার বেলত‌লী এলাকায় যাত্রীবাহী বা‌সের চাপায় ব‌্যাটা‌রি চা‌লিত অ‌টো‌রিক্সার ২ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায়  আহত হয়েছে আরও ২ জন। আজ সকাল ৮ টায় এ দূর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, মহাসড়কের বেলতলীতে নোয়াখালী থেকে ঢাকাগামী ইকোনো পরিবহনের যাত্রীবাহী একটি বাস ব্যাটারী চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী সদর দক্ষিন উপজেলার কিসমত গ্রামের সিরাজুল হকের ছেলে জয়নাল আবেদিন ও দূর্লভপুর গ্রামের আলফু মিয়ার ছেলে ইমরান হোসেন মারা যায়। 

দূর্ঘটনা আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

খুঁজুন