রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ৩৩ আসামি গ্রেফতার

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ৩৩ আসামি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি :

বিভিন্ন সময়ে সংগঠিত অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে সার্বক্ষনিকভাবে কাজ করছে পুলিশ। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে গত ২৪ ঘন্টায় ৩৩ জন আসামীকে গ্রেফতার এবং ২২০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৬ আগস্ট) সকালে পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ০৬ জন সদর উপজেলায় -২ জন,উলিপুর উপজেলায়-১ জন,ফুলবাড়ী উপজেলায়-২ জন রৌমারী উপজেলায়-১ জন ও সিআর ওয়ারেন্ট মূলে ৪ জন। 

এদিকে রাজারহাট উপজেলায়-১ জন,চিলমারী উপজেলায় -১ জন,রাজিবপুর-১ জন,কচাকাটা-১জন) জিআর/সিআর সাজা ওয়ারেন্ট মূলে ০২ জন (সদর থানা-জিআর-১ জন,সিআর-১জন,) নিয়মিত মামলায় ২০ জন (মাদক-২ জন,জুয়া-১৫,অন্যান্য-০৩) এবং ১৫১ ধারায় ০১ জনসহ সর্বমোট ৩৩ জন আসামী গ্রেফতার করা হয়, এবং উলিপুর থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মাদক, জুয়া, ওয়ারেন্টসহ বিভিন্ন অপরাধে ৩৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন