রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি কুড়িগ্রামে ইসলামীআন্দোলন বাংলাদেশ এর গণ সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে ইসলামীআন্দোলন বাংলাদেশ এর গণ সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণ হত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে  ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলার আয়োজনে আজ শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে গণ সমাবেশ অনুষ্ঠিত হয় । 


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন দখলদারদের বিরুদ্ধে আন্দোলন, খুনিদের বিরুদ্ধে আন্দোলন, মানুষের অধিকারকে প্রতিষ্টিত করার আন্দোলন হবে ইনশাআল্লাহ । যে রকম ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে এদেশ থেকে তাড়াতে বাধ্য  করেছিলাম,ঠিক তেমনি সকলে মিলে যদি ঐক্যবদ্ধ ভাবে রাস্তায় নামি তাহলে চাঁদাবাজদের উৎখাত করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।  

এসময় ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন,  কুড়িগ্রাম ২ আসনের ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা নুরবক্ত প্রমুখ। 

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার কয়েক হাজার কর্মী উপস্থিত ছিলেন।


খুঁজুন