রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র
দূতাবাসের সর্তকতা

কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র

কুয়েতে নারী গৃহকর্মী পাঠানোর নামে প্রতারণা, দূতাবাসের জরুরি সতর্কবার্তা

কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মী নিয়োগের জন্য এখনো বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে কোনো আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়নি। ফলে সরকারি বিধি অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী হিসেবে কুয়েতে কর্মী পাঠানোর অনুমতি নেই।

এ অবস্থায় কুয়েতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় প্রচারণা চালিয়ে নারীদের বিদেশে চাকরির প্রলোভন দেখাচ্ছে। দূতাবাসের দাবি, সরকারি অনুমোদন না থাকলেও বিভিন্ন অবৈধ পদ্ধতিতে কিছু নারীকে কুয়েতে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, যা তাদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

দূতাবাসের প্রকাশিত সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক কয়েক মাসে কুয়েতে গিয়ে একাধিক বাংলাদেশি নারী গৃহকর্মী নির্যাতনের শিকার হন। পরে স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয় এবং দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

এ কারণে দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি কার্যকর না হওয়া পর্যন্ত কোনো বাংলাদেশি নারীর গৃহকর্মী হিসেবে কুয়েতে যাওয়া উচিত নয়। একই সঙ্গে চাকরির প্রলোভন দেখিয়ে যারা অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, তাদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাস আরও অনুরোধ করেছে, এ ধরনের প্রতারণা বা দালালচক্র সম্পর্কে কোনো তথ্য জানা গেলে দ্রুত কুয়েতে বাংলাদেশ দূতাবাস অথবা বাংলাদেশের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানাতে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস না করে সরকারি তথ্য যাচাই করার পরামর্শও দেওয়া হয়েছে।

খুঁজুন