লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৪২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, বাংলাদেশি ইউরিয়া ও পটাশ সার, কীটনাশক এবং ৪৬০ কেজি পাট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার সীমান্তের ৪ টি বিওপির আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গত ২৭ আগস্ট সন্ধ্যায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা এলাকায় অভিযান চালিয়ে ৯২ বোতল এবং ২৮ আগস্ট রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার খামারভাতী এলাকায় অভিযান চালিয়ে আরও ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
এছাড়া গতকাল বিকেলে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি এলাকায় অভিযান চালিয়ে ২৫০ কেজি ইউরিয়া সার, ১০০ কেজি পটাশ সার ও কীটনাশক জব্দ করা হয়। একই রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার বানিয়াটারী এলাকায় অভিযান চালিয়ে ৪৬০ কেজি বাংলাদেশি পাট জব্দ করে বিজিবি।
১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।
এর মধ্যে ইস্কাপ সিরাপের মূল্য ৫৬ হাজার ৮০০ টাকা, সার ও কীটনাশকের মূল্য ১৩ হাজার ৬০০ টাকা এবং পাটের মূল্য ৯২ হাজার টাকা।
বিজিবি আরও জানায়, চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বাসসকে বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান ও মাদকপাচার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে বিভিন্ন মালামাল জব্দ
লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে বিভিন্ন মালামাল জব্দ
লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৪২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, বাংলাদেশি ইউরিয়া ও পটাশ সার, কীটনাশক এবং ৪৬০ কেজি পাট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার সীমান্তের ৪ টি বিওপির আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, গত ২৭ আগস্ট সন্ধ্যায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা এলাকায় অভিযান চালিয়ে ৯২ বোতল এবং ২৮ আগস্ট রাতে
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার খামারভাতী এলাকায় অভিযান চালিয়ে আরও ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এছাড়া গতকাল বিকেলে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি এলাকায় অভিযান চালিয়ে ২৫০ কেজি ইউরিয়া সার, ১০০ কেজি পটাশ সার ও কীটনাশক জব্দ করা হয়। একই রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার বানিয়াটারী এলাকায় অভিযান চালিয়ে ৪৬০ কেজি বাংলাদেশি পাট জব্দ করে বিজিবি। ১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দ করা মালামালের মোট
সিজার মূল্য ১ লাখ ৬২ হাজার ৪০০ টাকা। এর মধ্যে ইস্কাপ সিরাপের মূল্য ৫৬ হাজার ৮০০ টাকা, সার ও কীটনাশকের মূল্য ১৩ হাজার ৬০০ টাকা এবং পাটের মূল্য ৯২ হাজার টাকা। বিজিবি আরও জানায়, চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বাসসকে বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান ও মাদকপাচার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত