বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে জেলা বিএনপি। এ কর্মসূচির অংশ হিসেবে জেলার ৮ উপজেলায় ২ হাজার করে মোট ১৬ হাজার বৃক্ষরোপণের ঘোষণা দেয়া হয়েছে।
এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। সভা পরিচালনা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.সলিম উল্যা সেলিম।
সংসদ সদস্য বলেন, বিএনপি জনগণের দল। তাই জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হবে। বিএনপি কোনো সুবিধাভোগীদের সংগঠন নয় উল্লেখ করে তিনি বলেন, দলটি গণমানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে।
তিনি নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে অংশ নেয়ার আহ্বান জানান।
একই সঙ্গে রাজনীতি শুধু সভা-মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষা ও সমাজের কল্যাণে কাজ করাও রাজনৈতিক দায়িত্ব।
শেখ ফরিদ আরও বলেন, চাঁদপুরের প্রতিটি উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। কোনো বিভেদ, বিশৃঙ্খলা কিংবা ব্যক্তিস্বার্থকে প্রশ্রয় দেয়া হবে না। দলের স্বার্থ, জনগণের স্বার্থ ও সাংগঠনিক শৃঙ্খলাই হবে প্রধান শক্তি।
সভায় জানানো হয়, ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৬টায় জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে জেলার প্রতিটি উপজেলায় ২ হাজার করে বৃক্ষরোপণ, বিভিন্ন এলাকার পুকুর ও ডোবা থেকে কচুরিপানা পরিষ্কার করে মাছের পোনা অবমুক্তকরণ, র্যালি, জনসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শরীফ মো. ইউনূস, ফরিদগঞ্জ বিএনপি নেতা মাহফুজুর রহমান টিপু, কচুয়া উপজেলা বিএনপি নেতা মাসুদ এলাহী সুভাষ, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটওয়ারী প্রমুখ।
চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৬ হাজার বৃক্ষরোপণের ঘোষণা
চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৬ হাজার বৃক্ষরোপণের ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে জেলা বিএনপি। এ কর্মসূচির অংশ হিসেবে জেলার ৮ উপজেলায় ২ হাজার করে মোট ১৬ হাজার বৃক্ষরোপণের ঘোষণা দেয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। সভা পরিচালনা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.সলিম উল্যা সেলিম। সংসদ সদস্য বলেন, বিএনপি জনগণের দল। তাই জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হবে। বিএনপি কোনো সুবিধাভোগীদের
সংগঠন নয় উল্লেখ করে তিনি বলেন, দলটি গণমানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে। তিনি নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে অংশ নেয়ার আহ্বান জানান। একই সঙ্গে রাজনীতি শুধু সভা-মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষা ও সমাজের কল্যাণে কাজ করাও রাজনৈতিক দায়িত্ব। শেখ ফরিদ আরও বলেন, চাঁদপুরের প্রতিটি উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। কোনো বিভেদ, বিশৃঙ্খলা কিংবা ব্যক্তিস্বার্থকে প্রশ্রয় দেয়া হবে না। দলের স্বার্থ, জনগণের স্বার্থ ও সাংগঠনিক শৃঙ্খলাই হবে প্রধান শক্তি। সভায় জানানো হয়, ১
সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৬টায় জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে জেলার প্রতিটি উপজেলায় ২ হাজার করে বৃক্ষরোপণ, বিভিন্ন এলাকার পুকুর ও ডোবা থেকে কচুরিপানা পরিষ্কার করে মাছের পোনা অবমুক্তকরণ, র্যালি, জনসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শরীফ মো. ইউনূস, ফরিদগঞ্জ বিএনপি নেতা মাহফুজুর রহমান টিপু, কচুয়া উপজেলা বিএনপি নেতা মাসুদ এলাহী সুভাষ, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটওয়ারী প্রমুখ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত