রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
ধর্ম লালমনিরহাটে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেবির বোধন পূজার শুভ সূচনা

লালমনিরহাটে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেবির বোধন পূজার শুভ সূচনা

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট :

শুক্রবার সন্ধায় মহাষষ্ঠী পূজার মাধ্যমে  মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেবীর বোধন পূজার শুভ সূচনা হয়েছে। দেবীর বোধন উপলক্ষে সন্ধায় লালমনিরহাট জেলার সাপটানা এলাকার দেববাড়ী পূজামন্ডপে আর্জেন্টিনার অনারারি কনস্যুল লিঁয়েন্দ্রো গাবার্দি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বোধনপূজার শুভ সূচনা করেন।

দেববাড়ী পূজা মন্ডপের সাধারন সম্পাদক জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মঙ্গল প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ,পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,পৌর মেয়র রেজাউল করিম স্বপন,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন । জেলায় এবার ৪৭৬টি পূজামন্ডপে দুর্গোৎসব শুরু হয়েছে। নির্বিঘ্নে পূজা উৎসব করতে আইন শৃংখলা বাহিনী সহ সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এর আগে রাষ্ট্রদূত জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

খুঁজুন