বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
অর্থ ও বাণিজ্য লালমনিরহাটে সোনালী ব্যাংকের উপশাখা শুভ উদ্বোধন

লালমনিরহাটে সোনালী ব্যাংকের উপশাখা শুভ উদ্বোধন

নিজম্ব প্রতিনিধি :

 লালমনিরহাটে সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় উপশাখা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখার নিয়ন্ত্রণাধীন এ উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক লিমিটেড কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) ওয়াহেদুননবী-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট পৌরসভার মেয়র  রেজাউল করিম স্বপন, সোনালী ব্যাংক লিমিটেড রংপুর জেনারেল ম্যানেজার'স অফিসের জেনারেল ম্যানেজার  রশিদুল ইসলাম, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  রফিকুল ইসলাম, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, বিশিষ্ট কবি ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি।

এ সময় সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখার ম্যানেজার (এসপিও) আব্দুল লতিফ সরকার, জেলা প্রশাসকের কার্যালয় উপশাখার প্রিন্সিপাল অফিসার দীপঙ্কর বিহারী রায়, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি  মোড়ল হুমায়ুন কবির, লালমনিরহাট কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, উত্তরবঙ্গ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার রায়, সাধারণ সম্পাদক মাসুদ রানা রাশেদসহ সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন