রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস লেবাননে বাংলাদেশিদের সর্তক করে দূতাবা‌সের বার্তা

লেবাননে বাংলাদেশিদের সর্তক করে দূতাবা‌সের বার্তা

লেবানন ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ বিরতি নি‌য়ে লেবানন সরকারের সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসা পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয়গ্রহণকারী সকল প্রবাসী বাংলাদেশিকে নির্দিষ্ট অবস্থান স্থল ত্যাগ না করার নির্দেশনা দিয়েছে বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস।

স্থানীয় সময় বৃহস্প‌তিবার সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে প্রবাসী‌দের এ নির্দেশনা দিয়েছে বাংলা‌দেশ দূতাবাস।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হ‌য়, লেবানন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ বিরতির বিষয়ে লেবানন সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা কিংবা ঘোষণা না আসা পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয়গ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদের অবস্থানস্থল ত্যাগ না করার অনুরোধ করা হলো।

এতে আরো বলা হয়, কফিল (নিয়োগকর্তা) নিজ বাসস্থান অথবা কর্মস্থলে ফিরে নিরাপদ পরিস্থিতি নিশ্চিত করলেই কেবল কর্মস্থল বা আবাসস্থলে ফেরত যাওয়ার বিষয়ে পরামর্শ প্রদান করা হলো।



খুঁজুন